সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ ডাক্তার মিলন দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
শহীদ ডাক্তার মিলন দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
আজ শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের শাহাদাত বার্ষিকী। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শহীদের সমাধীতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য, শ্রমজীবী নারী মৈত্রীর সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা, ছাত্র নেতা জোনায়েদ হোসেন, যুব নেতা নান্টু দাশ, আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে আকবর খান বলেন, নব্বইয়ের গণ আন্দোলনের শহীদ ডাঃ মিলন যে চেতনায় আত্নত্যাগ করেছেন বর্তমান সরকার তার চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সরকার এখন আরও ভয়াবহ স্বৈরশাসক হিসেবে জনগণের উপর চেপে বসেছে। একতরফা নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচারী শাসন আরো দীর্ঘায়িত করতে চেষ্টা অব্যাহত রাখছে।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করে বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণ করে এখন সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে মামলা, গ্রেফতার করে ফাঁকা মাঠে গোল দিতে পাতানো নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। দেশের মানুষকে সাথে নিয়ে তাদের এই নীলনকশার নির্বাচনের পাঁয়তারা প্রতিহত করে ডাঃ মিলনের চেতনা বাস্তবায়ন করা হবে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 