মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » দলিত সংগঠনটিকে নাগরিক উদ্যোগের জাকির হোসেন কুক্ষিগত করে রেখেছে
দলিত সংগঠনটিকে নাগরিক উদ্যোগের জাকির হোসেন কুক্ষিগত করে রেখেছে
![]()
সর্বস্তরের দলিত জনতা সংগঠনের তাঁতপুরী জেমস বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ ২১ নভেম্বর বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সর্বস্তরের দলিত জনতা ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাঁতপুরী জেমস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নন্দকুমার বাশফোর,গঙ্গা বাবু,ওয়াড্ডা দি ও আম্মা তাল্লি ।
বক্তারা বলেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ প্রধান নির্বাহী জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আন্দোলন বিডিইআরএম সংগঠনকে কুক্ষিগত করে রেখেছে। দলিত মুক্তি ও দলিত আন্দোলনের নাম করে বিদেশি দাতাদের কাছ থেকে কোটি কোটি টাকা ফান্ড এনে নিজে ও পরিবারের সদস্যরা মিলে বিভিন্ন প্রজেক্ট বানিয়ে টাকা লুট করেছে। এসব প্রজেক্টে কোন দলিত সংশ্লিষ্টতা নেই। বিডিইআরএমকে জাকির হোসেন গং সংগঠনের নিয়ম নীতি না মেনে চলছে।দলিত নেতাদের সাথে খারাপ আচরণ করে। এমনকি দলিত মহিলা নেতা নেত্রীকে নিগৃহীত করা হলেও তার কোন বিচার করা হয়না। কথায় কথায় দলিত কর্মীদের কর্মচ্যুত করা হয়। দলিত সংগঠনটিকে নাগরিক উদ্যোগের জাকির হোসেন কুক্ষিগত করে রেখেছে। তিনি তার নিজের ইচ্ছামতো পরিচালনা করছে দীর্ঘদিন ধরে। কেউ এর প্রতিবাদ করলে তার চাকুরি আর থাকে না, তাই তার কর্মীরা ভয়ে সেখানে কাজ করে। আমরা এই সংগঠনকে জাকির হোসেনের থাবা থেকে মুক্ত করার আহবান জানাই।
বক্তারা আরো বলেন,গত ১৫ বছর ধরে নাগরিক উদ্যোগ বিডিইআরএম-এ স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে।আমরা জাকির হোসেন মুক্ত বিডিইআরএম চাই। আমরা স্বাধীনভাবে দলিতদের অধিকার আদায়ের সংগঠন বিডিইআরএম-এর মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে চাই।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 