শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বনাথে পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহত-৫ : আতংকে স্কুল শিক্ষার্থীরা
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বনাথে পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহত-৫ : আতংকে স্কুল শিক্ষার্থীরা
৩১১ বার পঠিত
সোমবার ● ১০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহত-৫ : আতংকে স্কুল শিক্ষার্থীরা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে শিক্ষক এবং দুই শিশুসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস, নিয়ামতপুর ও পার্শবর্তী ভ্রাম্মন মান্দারুকা গ্রামে।

এঘটনায় এলাকাবসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে। পাগলা কুকুর ও শেয়ালের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। ভয়ে নির্বাচনী প্রচারণাও করতে পারছেনা প্রার্থী সমর্থকরা।

স্থানীয়রা জানান, রোববার (৯জুলাই) রাতে শেয়ালের কামড়ে আহত হন কোনরাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ইব্রাহিম আলী (৫৬), নিয়ামতপুর গ্রামের আব্দুর রহিম (৫৮) ও ভ্রাম্মন মান্দারুকা গ্রামের সিরাজ আলীর ছেলে ইয়াকুব আলী (১৫)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়াও সোমবার সকালে পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে দু’টি শিশু। তারা হচ্ছে দেওকলস গ্রামের সাজু মিয়ার এক বছর বয়সী শিশু কন্যা ফাহিমা বেগম ও দেওকলস উত্তরপাড়া গ্রামের মুমিন মিয়ার শিশুকন্যা। তার নাম পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় এই দুটি শিশুকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে কোনরাই গ্রামের জামাল মিয়া বলেন, পাগলা কুকুর ও শেয়ালের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এলাকার শিক্ষার্থীরা। এছাড়াও চলমান নির্বাচনে পাগলা কুকুর ও শেয়ালের ভয়ে প্রচারণাও করতে পারছেন না প্রার্থী সমর্থকরা। তিনি প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, তিনি প্রাণী সম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানান।
জনসাধারণ সচেতন হলে উন্নয়ন কাজে
দূর্নীতি হবে না -বিশ্বনাথে এমপি মোকাব্বির

বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে সকলের সার্বিক সহযোগীতায় সংসদীয় আসনের উন্নয়ন করে যাচ্ছি।

এলাকার জনসাধারণ সচেতন হলে উন্নয়ন কাজে দূর্নীতি হবে না। তাই সরকারের গ্রহন করা সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে জনসাধারণকে কাজের তদারকি করতে হবে। জনসাধারণের তদারকি থাকলে কেউ কাজে অনিয়ম-দূর্নীতি করতে পারবে না।

তিনি সোমবার (১০ জুলাই) সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার বিশ্বনাথেরগাঁও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ‘উন্নয়ন পরিকল্পনা’ নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ তানভীর আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।

প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদের সভাপতিত্বে ও পুষ্প সৌরভ সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মুন্নার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রাব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসায়ী ইছাক আলী। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





ছবি গ্যালারী এর আরও খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান
তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব
সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স
নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার
রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ
কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আর্কাইভ