সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সড়ক পারাপারের সময় এতটি দ্রুতগামী অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় সৈয়দ মুহাম্মদ শফি (৮১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ৯ জুলাই রবিবার সকাল ৯টায় দিকে রাউজান পৌরসভার মিয়া চৌধুরী ঘাটায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টায় তিনি মারা যান। নিহত শফি রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের আবুদ্দার বাড়ির সৈয়দ মারেকের ছেলে। তিনি ১ ছেলে ৪ মেয়ে সন্তানের জনক।
স্থানীয়রা জানান, রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডে একটি মসজিদে খতমে গাউসিয়া তেলোয়াত করে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে বাইকের ধাক্কায় তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, সড়ক পার হওয়ার সময় বাইকের ধাক্কায় শফি নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন 