শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভ জন্মদিন একেএম মকছুদ আহমেদ
প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভ জন্মদিন একেএম মকছুদ আহমেদ
১১৬৫ বার পঠিত
সোমবার ● ১০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুভ জন্মদিন একেএম মকছুদ আহমেদ

--- নির্মল বড়ুয়া মিলন :: আজ ১০ জুলাই-২০২৩ সোমবার প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর ৭৮ তম শুভ জন্মদিন।
তিনি ১৯৪৫ সালে ১০ জুলাই চট্টগ্রামের মিরসরাই উত্তর মগাদিয়া গ্রামের মৃত জামাল উল্ল্যাহ্ ও মাতা জমিলা খাতুনের পরিবারে জন্ম গ্রহন করেন।
তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রামসহ) ১৯৬৯ ইংরেজির পূর্বে পার্বত্য চট্টগ্রাম জেলায় কোন পেশাদার সাংবাদিক ছিল না। ১৯৬৯ ইংরেজির নভেম্বর থেকে দৈনিক আজাদীর রাঙামাটি প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন একেএম মকছুদ আহমেদ।
তিনি আরো বলেন, ১৯৭৬ সনের পূর্বে কোন সংবাদপত্র ছিলো না। ১৯৭৬ ইংরেজিতে সাপ্তাহিক বনভূমি, নামক সাপ্তাহিক সংবাদপত্রের ডিক্লেয়ারেশন দেওয়ার পর গোয়েন্দা রিপোর্টের কারণে পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়ার পর ১৯৭৮ সনের ২৬ শে মার্চ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্বপ্রথম সংবাদপত্র সাপ্তাহিক বনভূমির নিয়মিত প্রকাশনা শুরু হয়। তার পূর্বে দীঘিনালা দশবল বৌদ্ধ রাজ বিহারে বোধিবৃক্ষের চারা রোপন করা উপলক্ষে (বনভূমি) নামে একটি সংকলন প্রকাশ করা হয়।
পরবর্তীতে সাপ্তাহিক বনভূমির অসাধারণ সাফল্যের পর দৈনিক পত্রিকা প্রকাশের দাবি তোলে। অনেক কাঠখড় পুড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্বপ্রথম ও তৎকালীন একমাত্র সংবাদ পত্র দৈনিক গিরিদর্পন ১৯৮৩ সালের ২৬ শে মার্চ থেকে নিয়মিত প্রকাশনা শুরু করে। বর্তমানে ৪০ বছর পূর্তি হয়ে ৪১ বৎসরে পর্দাপন করেছে।
প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ পার্বত্য অঞ্চলে ৭০ দশক থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে থেকে মহামারী ম্যালেরিয়া রোগীদের সংবাদ সংগ্রহ, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করায় দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি, সাপ্তাহিক বনভুমি এবং দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ ।
এসব অসামান্য অবদানের কথা বিবোচনা করে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত দেশের ঐতিহ্যবাহী প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া পরিবারের পক্ষ থেকে গত ১৭ ডিসেম্বর-২০২২ ইংরেজি তারিখ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৮ বছর পেরিয়ে ৯ বছরে পদার্পণ করে। এ উপলক্ষে ২০ ডিসেম্বর-২০২২ সকাল ১০টায় শহরের রাঙামাটি চারুকলা একাডেমীতে পার্বত্য অঞ্চলে ৭০ দশক থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে যাঁরা অবদান রেখেছেন তাদের এবং বৈশ্বিক মহামারী করোনাকালিন সম্মুখ যোদ্ধা ও সংগঠনসহ একেএম মকছুদ আহমেদকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়।
উল্লেখ্য, রাঙামাটির তৎকালিন লালুকালু বর্তমান সময়ে রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) কাঠ সংগ্রহের জন্য লালু-কালু গভীর জঙ্গল থেকে হাতি দিয়ে বিশাল বড়-বড় গাছ টানাতেন কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর কাঁচামালের জন্য। বাঁশ সংগ্রহের কাজে শত-শত বাঙ্গালী শ্রমিক লালুকালুতে অবস্থানকালিন মহামারী ম্যালেরিয়াতে মারা যাওয়া শ্রমিকদের লাশ পর্যন্ত তাদের স্বজনদের কাছে পৌছানো সম্ভব হতো না। তৎকালিন পায়ে হেটে কাপ্তাই-রাঙামাটি-লালুকালু পৌছাতে ৫-৭ দিন সময় লেগে যেত। সাংবাদিক একেএম মকছুদ আহমেদ লালন ব্যাগ ঘাড়ে নিয়ে দিনের পর দিন পায়ে হেটে রাত্রিকালিন যে বাড়ি/ঘর পাওয়া যেত সেই বাড়িতে রাতযাপন করে পরের দিন আবার হাটা এভাবে তিনি লালুকালুসহ পাহাড়ের বিভিন্ন বনে জঙ্গলে গিয়ে মহামারী ম্যালেরিয়াতে স্থানীয় লোকজন, শ্রমিক, বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সদস্যদের মারা যাওয়ার তথ্য সংগ্রহ করে রেডিও ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলাসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য তিনি অবদান রেখেছেন। একেএম মকছুদ আহমেদ জানান, তৎকালিন পার্বত্য অঞ্চলে মহামারী ম্যালেরিয়ার প্রদুর্ভাব এত বেশী ছিলো লঞ্চঘাটে ও রাস্তার পার্শের লোকজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত।

প্রিয় শ্রদ্ধাভাজন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান উপদেষ্টা।
কেটে গেলো একটা বছর, ফিরে এলো শুভ দিন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে একেএম মকছুদ আহমেদকে জানাই শুভ জন্মদিন।

লেখক : নির্মল বড়ুয়া মিলন
মূখ্য সম্পাদক
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম
তারিখ : ০৯/০৭/২০২৩ ইংরেজি।
রাঙামাটি পার্বত্য জেলা।





ছবি গ্যালারী এর আরও খবর

স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ