শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি ●   ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাকাবাসী ●   বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান ●   ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ ●   আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল ●   দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন জেসিএক্স-এর এমডি ইকবাল হোসেন চৌধুরী ●   নববর্ষের আলোয় আলোকিত হোক দেশ : শুভেচ্ছা বার্তায় ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম ●   ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত ●   আক্কেলপুরে শিক্ষক নিয়োগে অনিয়ম : বেতন-ভাতার ৪২ লক্ষ টাকা ফেরত দিতে শিক্ষককে নির্দেশ ●   দেশপ্রেমের প্রথম বড় পরীক্ষায় বিএনপি সরকারকে একশোতে একশো নম্বর পেতে হবে ●   মিরসরাইয়ে আমপাড়ার সময় পেটে রড ঢুকে মাদরাসা শিক্ষার্থী’র মৃত্যু ●   লংগদু জোনের উদ্যোগে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপন
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১০ জুন ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » শক্তিশালী চাঁদাবাজ চক্রের অবস্থান চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায়
প্রথম পাতা » ছবি গ্যালারী » শক্তিশালী চাঁদাবাজ চক্রের অবস্থান চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায়
১০২৭ বার পঠিত
শনিবার ● ১০ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শক্তিশালী চাঁদাবাজ চক্রের অবস্থান চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায়

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাস্তার মাথায় তৎপর লাঠিয়াল চাঁদাবাজদের কারণে চরম ভোগান্তির মধ্যে আছে সিএনজি অটোরিক্সা চালকসহ সাধারণ যাত্রিরা। রাস্তার মাথার রেল বিট থেকে কাপ্তাই মুখি প্রায় আধা কিলোমিটার সড়ক জুড়ে চাঁদা আদায়কারী লাঠিয়াল বাহিনী মাসিক টোকেন বানিজ্যসহ সিএনজি চালকদের কাছ থেকে দৈনিক হাজার টাকা আদায় করছে।
ভুক্তভোগী সিএনজি চালকরা বলেছেন এই সড়কের বিভিন্ন পয়ন্টে সিএনজি চালক সমিতির নামে চাঁদা আদায় করা হলেও সবচেয়ে শক্তিশালী চাঁদাবাজ চক্রটির অবস্থান কাপ্তাই রাস্তার মাথা মোহরায়। এখানে ভোর সকাল থেকে রাত দুপুর পর্যন্ত লাঠি হাতে সক্রিয় থাকে চাঁদাবাজ চক্রের নিয়োগ দেয়া আট-দশজন যুবক।
খবর নিয়ে জানা যায় রাস্তার মাথার অবস্থান সিটিকর্পোরেশনের মধ্যে। চাঁদাবাজদের যুক্তি এখানে চট্টগ্রাম জেলার নিবন্ধিত নাম্বারের গাড়ি আসতে হলে তাদের চাঁদা দিতে হবে, চট্টগ্রাম নাম্বারের যেসব গাড়ি এখান থেকে যাত্রি পরিবহন করবে নিতে হবেতাদের কাছ থেকে মাসিক চুক্তিতে টোকেন ।
কাপ্তাই থেকে রাস্তার মাথা পর্যন্ত যেসব সিএনজি চালক যাত্রি আনা নেয়া করেন এমন চালকরা বলেছেন চাঁদাবাজ চক্রটি আগে মাসিক চুক্তি টোকেনবিক্রি করত সাত শত টাকায়। এখন টোকেনদাতারা ঘোষনা দিয়েছে নতুন টোকেন নিতে হলে এক হাজার করে দিতে হবে। তারা টোকেন ছাড়া কোনো সিএনজি দেখলে পুলিশ ডেকে গাড়ি তুলে দেয়।
সিএনজি চালকদের আরো অভিযোগ টোকেন নিয়ে গাড়ি চালালেও চাঁদাবাজরা এখানে যাত্রি নামিয়ে দেয়ার সাথে সাথে লাঠি দিয়ে গাড়ির বড়ি ও হুটে অনবরত পিঠাতে থাকে।বাধ্য করে ষ্ট্যা- ছাড়তে। এমন পরিস্থিতিতে কাপ্তাই মুখি যাত্রিরা হুড়াহুড়ি করে গাড়িতে উঠতে গিয়ে অনেকই আহত হয়। ফেরার পথে গাড়িতে যাত্রি দেখলে আবার তাদের দিতে হয় দশ টাকা করে। কেউ টাকা দিতে দেরি করলে আবারও চলে লাঠি পিটা।
কাপ্তাই রাস্তার মাথায় চালক যাত্রিদের হয়রানীর অভিযোগের বিষয়টি গতকাল রোববার দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় এখানে সড়কের শৃংঙ্খলা রক্ষার নামে লাঠি হাতে তৎপর আছে আট থেকে দশ যুবক। তাদের কেউ খালি সিএনজির বডি ও হুটে লাঠি চালিয়ে স্থান ত্যাগে ব্যধ্য করছে। চাঁদাবাজদের এমন অপতৎপরতার মাঝে এই পথে সিএনজি যাত্রিরা খালি গাড়ি দেখলে গাড়িতে উঠতে হুড়াহুড়িকরছে। এই পরিস্থিতির মধ্যে পড়ে শিশু নিয়ে গাড়িতে উঠা নারী যাত্রিরা চরম ভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে। দেখা গেছে গাড়ির উপর চাঁদাবাজদের লাঠির আঘাত করলে গাড়িতে মায়ের সাথে থাকা এক শিশু চিৎকার করে কান্না করছে।
এখানে প্রায় আধঘন্টা দাঁড়িয়ে দেখা যায় চাঁদাবাজদের হাতে প্লাষ্টিকের পাইপ। তাদের মধ্যে কেউ কেউ গাড়ির বডি ও হুডে পিঠাচ্ছে। বিরতিহীন পিঠিয়ে স্থান ছেড়ে যেতে বাধ্য করছে। আবার কয়েকজন কিছুটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যেসব গাড়িতে যাত্রি দেখছে সেসব সিএনজির পথ রোধ করে দশ টাকা করে চাঁদা নিয়ে ছাড়ছে।
জানা যায় চাঁদাবাজ চক্রটি হাতে জিম্মী হয়ে থাকা এই সড়কের সিএনজি চালক ও যাত্রী সকলেই বলেছেন কাপ্তাই সড়কে গণপরিবহন(বাস) সংখ্যা খুবই কম। একারণে কাপ্তাই, চন্দ্রঘোনা রাঙ্গুনিয়া, রাউজানের হাজার হাজার মানুষ নির্ভরশীল সিএনজি অটোরিক্সার উপর। তারা সকলেই কাপ্তাই রাস্তার মাথায় নেমে শহরের বিভিন্ন গন্তব্যে যাওয়া আসা করে। এখানে গাড়ির চাপ ও সংখ্যা দেখে গত কয়েক বছর থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রটি এই স্থানটিকে চাঁদাবাজির বড় উৎস হিসাবে নিয়েছে।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার
১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন  সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ
পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাকাবাসী ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাকাবাসী
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন জেসিএক্স-এর এমডি ইকবাল হোসেন চৌধুরী দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন জেসিএক্স-এর এমডি ইকবাল হোসেন চৌধুরী

আর্কাইভ