শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শিক্ষা পদক অর্জন করেছে শিশু ফারনাজ
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শিক্ষা পদক অর্জন করেছে শিশু ফারনাজ
৫৮৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা পদক অর্জন করেছে শিশু ফারনাজ

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছেন রাউজানের ফারনাজ আলম চৌধুরী। রাউজান স্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির এ শিক্ষার্থী অংক, দৌড় প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। জানাযায়, অংক ও দৌড় প্রতিযোগীতায় ফারনাজ প্রথমে বিদ্যালয় ক্লাস্টার, পরে উপজেলা, জেলা, বিভাগ সর্বশেষ গত ৩জুন জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করেন। প্রথম হন খুলনার প্রতিযোগী, ২য় হন ঢাকার প্রতিযোগী। রাউজানে প্রাথমিকে এই প্রথম দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে তিনি। ফারনাজ আলম চৌধুরীর বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাতা নাছিমা আকতার গৃহিনী। তাদের মেয়ের এই বিশাল সফলতায় মা-বাবা ধারুন খুশি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্টিত প্রতিযোগিতায় ফারনাজ আলম চৌধুরীসহ অন্যান্যদের তাৎক্ষনিক মেডেল পড়িয়ে দেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাফর হোসেন এমপি। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহম্মদ। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ান হায়াত। তার সফলতায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুছ, গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম বেলাল উদ্দিন, প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন, শিক্ষক আতিকুল ইসলাম, লিপটন দে।

তীব্র গরমের পর রাউজান জুড়ে স্বস্তির বৃষ্টি

রাউজান :: টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারাদেশে। তীব্র গরম আর লোডশেডিং এর মধ্যে অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন। এই অতিষ্ঠ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিয়েছে বৃষ্টি। তীব্র রোদ আর গরমে হাঁসফাঁস করা মানুষ একটু দম নেওয়ার সুযোগ পেল যেন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে আকাশে দেখা মিলে কালো মেঘ। ৭টা বাজার আগেই শুরু হয় ব্যাপক বৃষ্টিপাত। ঘন্টা ব্যাপী এক টানা মুষল ধারে বৃষ্টি হয়। পরে এ স্বস্তির বৃষ্টি হালকা কমে দীর্ঘ আরও কিছু সময় ধরে চলতে থাকে। টানা তাপদাহের হাত থেকে রক্ষা পেয়ে জনজীবনে স্বস্তি ফিরিছে। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস। প্রচণ্ড গরম ও গত কয়েক সাপ্তাহ ধরে ব্যাপক লোডশেডিং-এ জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল। ঠিক সেই সময়ে আকাশ থেকে এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর শীতল হতে থাকে রাউজান উপজেলা। বৃষ্টির পড়ার আনন্দ সমাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে লিখতে শুরু করেন।

রাউজানে কর্ণফুলী খালে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রাউজান :: চট্টগ্রামের রাউজানের কর্ণফুলী নদীর শাখা খালে গোসল করতে নেমে আবদুর রহিম (৩৫) নামে এক যুবক নিখোঁজের প্রায় ৮ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। (৩১-মে) বুধবার সকাল ১১ টায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গশ্চি নয়া হাটের উত্তর পাশের জাফর চেয়ারম্যানের বাড়ির কর্ণফুলি নদীর শাখা খালে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, সকাল ১১ টায় গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি শুরু করেন। ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান জানান, আমি খালে জাল বসিয়ে মাছ ধরতে ছিলাম। এসময় দেখি আবদুর রহিম গোসল করতে নেমে ছিলেন। সেই আমাকে হাত দিয়ে ডাক দিলে আমি আসতে আসতে সেই নদীতে তালিয়ে যান।
নিহত যুবক গশ্চি গ্রামের মৃত আবু তাহের পুত্র। ঘটনার বিষয়ে কালুর ঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দুপুর সাড়ে ১২ টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসি। দুপুর থেকে নিখোঁজ যুবকের উদ্ধার তৎপরতা চালিয়ে যাই। পরে সন্ধ্যা ৬টার দিকে খাল থেকে তার লাশ উদ্ধার করি আমরা।স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন মেম্বার জানান, আমার এলাকার আবদুর রহিম সকালে নিজের বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। আমি খবর পেয়ে সার্ভিস ও ডুবুরিদলকে খবর দিলে তারা এসে উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করেন। নিখোঁজ যুবক ৮ ভাই ৫ বোনের মধ্যে সেই ছোট বলে জানা গিয়েছে।

রাউজানে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক খাদে

রাউজান :: চট্টগ্রামের রাউজানে হাফেজ বজলুর রহমান সড়কে কাঁঠাল ও আম বোঝাই পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। (৩১-মে) বুধবার রাত ২.২০ মিনিটের দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, (ঢাকা মেট্রা-ন ১৫-৪৯২৩) ট্রাকটি রাঙামাটি থেকে মৌসুমি ফল নিয়ে বাঁশখালীর উদ্দেশ্য যাচ্ছিল। রাউজানে এসে বান্যাপাড়া ট্যাগ নাম স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ট্রাক চালক, হেলপার ও পণ্যর মালিক মো: মাহবুব আলম। ঘটনার বিষয়ে মাহবুব আলম জানান, ট্রাকটি রাঙামাটি থেকে আসার সময় সমস্যা হচ্ছিল। একটি গ্যারজে মেরামত করা হয়। গাড়টি ব্রেকফেল করে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও চুয়েট পুলিশ ফাঁড়ির উদ্ধার কাজে সহযোগিতা করেন। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে কাপ্তাই সড়কের পাহাড়তলী বাজারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি
রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স
নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার
কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন  সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন জেসিএক্স-এর এমডি ইকবাল হোসেন চৌধুরী দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন জেসিএক্স-এর এমডি ইকবাল হোসেন চৌধুরী
নববর্ষের আলোয় আলোকিত হোক দেশ : শুভেচ্ছা বার্তায় ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম নববর্ষের আলোয় আলোকিত হোক দেশ : শুভেচ্ছা বার্তায় ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম
কাপ্তাইয়ে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা কাপ্তাইয়ে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা

আর্কাইভ