মঙ্গলবার ● ১৬ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » আরসিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
আরসিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
লন্ডন :: মোহাম্মদ অহিদ উদ্দিনকে সভাপতি ও মো. শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় মোহাম্মদ অহিদ উদ্দিনের নিউবারি পার্কের (126 oaks lane, Newburypark, Ig2 7py) বাসভবনে অনুষ্ঠিত সাধারন সভায় সর্বসম্মতিক্রমে আরসিটির সাবেক কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সাধারন সভায় জানানো হয় যে, আরসিটির কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত দুই বছর আগেই শেষ হয়েছে। তাই নতুন কমিটি গঠন অপরিহার্য হয়ে ওঠে। এই প্রেক্ষাপট বিবেচনা করে সাবেক কার্যনির্বাহী কমিটি বাতিল ও অকার্যকর ঘোষণা এবং সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারন সভায় আরসিটির সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন সাবেক কার্যনির্বাহী কমিটির আর্থিক ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় আরসিটির সার্বিক কল্যাণে অবদান রাখার জন্য সাবেক কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক ফানু, মিয়া ও কোষাধ্যক্ষ আনোয়ারউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো হয়।
সাধারন সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন, শাহীন চৌধুরী, মো. গোলাম রফিক, জইন উদ্দিন পাপলু, নিয়াজ চৌধুরী শুভন, আবু সোহেল, মকসুদ আহমেদ, এমদাদ আহমেদ, আফসার হোসেন এনাম, এনামুল হক, মিছবাহ জামাল, মিসেস এস.কে উদ্দিন, ওসমান মো. রাব্বি প্রমুখ।
আরসিটির নবগঠিত পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি :
সভাপতি-মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক-শাহীন চৌধুরী, সহ-সভাপতি-আফসার হোসেন এনাম, মোহাম্মদ ফারুক উদ্দিন, এমদাদ আহমেদ, কোষাধ্যক্ষ-মো. এনামুল হক, যুগ্ম কোষাধ্যক্ষ-মো. গোলাম রফিক, যুগ্ম সম্পাদক-নিয়াজ চৌধুরী শুভন, সাংগঠনিক সম্পাদক-মকসুদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মিছবাহ জামাল, সদস্য সম্পাদক-জয়নুল চৌধুরী।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: ফানু মিয়া, কবির মাহমুদ, এ.আর.খান সুজা, আবু সোহেল, শাহীন আহমেদ, মোহাম্মদ আমিন, আবু তারেক চৌধুরী, ওসমান মো. রাব্বি ও আবদুল ওয়াদুদ।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 