মঙ্গলবার ● ২ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » বাজারের নৈরাজ্য শ্রমজীবী মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে
বাজারের নৈরাজ্য শ্রমজীবী মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশের শ্রমজীবী - মেহনতী মানুষকে তাদের অধিকার ও মুক্তির লড়াই এগিয়ে নিতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছেন এবং বলেছেন মেহনতি মানুষের মুক্তি ছাড়া সমাজ ও দেশের মুক্তি নেই।
তিনি বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী - মেহনতী মানুষকে চরম দুঃসহ জীবন যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে।শ্রমিক পরিবারসমূহের খাদ্যগ্রহণ কমে গেছে। তিনি বলেন,বাজারের নৈরাজ্য শ্রমজীবী সাধারণ মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে।
তিনি বলেন, ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার আজ নিশ্চিত নয়। বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকুলে নয়।শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসাবে প্রচার করে।
তিনি বলেন, ভোটের অধিকার না থাকায় শ্রমিক মেহনতিরা আরও ক্ষমতাহীন ও গরীব হয়েছে। সরকার শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের অধিকার দেয়না।কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমিকরা সবচেয়ে বেশী নিপীড়িত ও বঞ্চিত। রাষ্ট্র - রাজনীতিতেও শ্রমজীবী মেহনতীদের ভুমিকাকে দাবিয়ে রাখা হয়েছে।
তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী - মেহনতিদের বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি তিনি অনতিবিলম্বে শ্রমিকদের বাঁচার মত মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতির সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
তোপখানা রোডে মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিপ্লবী শ্রমিক সংহতির এই সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী,খেতমজুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতির সহসভাপতি আবুল কালাম আজাদ, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক কবি জামাল সিকদার, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সংগঠক এম ডি ফিরোজ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সচেতন শ্রমিকশ্রেণী রাজপথে নেমে এলে রাজনীতির বর্তমান সমীকরণ পালটিয়ে দিতে পারে।নেতৃবৃন্দ বিদ্যমান গণসংগ্রামের বিজয়ে শ্রমজীবী মেহনতী মানুষকে অগ্রণী ভূমিকা নেবার আহবান জানান।
সমাবেশ শেষে শ্রমিকদের মে দিবসের র্যালী বিজয়নগর ও তোপখানা রোড প্রদক্ষিণ করে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 