বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বান্দরবানে সেনাবাহিনীর রেশনের চাল পেল অসহায়রা
বান্দরবানে সেনাবাহিনীর রেশনের চাল পেল অসহায়রা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত রেশনের চাল ও নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৮জুলাই সকালে বান্দরবান জিমনেসিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডারের নির্দেশে ও বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন।
এই সময় বান্দরবান সেনা জোন কমান্ডার, জোন স্টাফ অফিসার সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় সেনা কর্মকর্তারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দুরত্ব নিশ্চিত করে মানবিক সহযোগীতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি। আমরা নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী কর্মহীন মানুষদের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ 