শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » দীর্ঘ ৪৫ বছর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পেলেন রাঙামাটির রাজনৈতিক ব্যক্তিত্ব নিখিল কুমার চাকমা
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » দীর্ঘ ৪৫ বছর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পেলেন রাঙামাটির রাজনৈতিক ব্যক্তিত্ব নিখিল কুমার চাকমা
১০৫২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘ ৪৫ বছর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পেলেন রাঙামাটির রাজনৈতিক ব্যক্তিত্ব নিখিল কুমার চাকমা

ছবি : সংবাদ সংক্রান্ত নির্মল বড়ুয়া মিলন :: পার্বত্য চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বা পুরাতন জেলা বলতে রাঙামাটি পার্বত্য জেলা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় হচ্ছে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং যার বর্তমান নাম করণ করা হয়েছে উন্নয়ন বোর্ড এলাকা।
১৯৭৬ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু এ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় হচ্ছে রাঙামাটিতে কিন্তু সরকারের উন্নয়ন সংস্থার পরিচালনার দায়িত্বে সিংহ ভাগই ছিলেন সেনাবাহিনী ও আমলারা। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে চলে আসেন বান্দরবান ও খাগড়াছড়ির জনপ্রতিনিধিরা।
২০১৩ সালের পর থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্ব চলে যায় আবারও আমলাদের হাতে রাঙামাটি পার্বত্য জেলার রাজনৈতিক নেতৃবৃন্দরা কেবলমাত্র সহযোগীতা দেয়া আর নেয়া ছাড়া আর কোন দায়িত্ব পালনের সুযোগ ছিলনা।
দীর্ঘ ৪৫ বছর পর গতকাল ৬ জুলাই-২৯২১ তারিখ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পান রাঙামাটি পার্বত্য জেলার একজন রাজনৈতিক ব্যক্তি।
সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা স্বারক নং-০৫.০০.০০০০.১৪৬.০০.০০৭.১৭.৩০০, তারিখ- ৬ জুলাই-২০২১ ইংরেজি।
উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপণের মাধ্যেমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা-৬ (২) অনুযায়ী নিখিল কুমার চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাসহ যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিখিল কুমার চাকমাকে সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়ার পর রাঙামাটি পার্বত্য জেলার দলমত নির্বিশেষে স্থানীয়দের দীর্ঘ দিনের ক্ষোভের বরফ গলতে শুরু করেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিখিল কুমার চাকমাকে সচিব পদমর্যাদায় নিয়োগ প্রদান করায় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের নীতিনির্ধারকদের এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও কতৃজ্ঞাতা জানিয়ে রাঙামাটি শহরের মুল সড়কে তোড়ন নির্মান করে, রাস্তা-রাস্তায় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চত্বর ব্যানার-ফেষ্টুনে ভরে তুলেছেন। বৈশি^ক মহামারী করোনভাইরাসজনিত (কোভিড-১৯) কালিন কঠোর লকডাউনের মধ্যেও দলমত নির্বিশেষে রাঙামাটি পার্বত্য জেলাবাসির চোখে-মুখে আনন্দের উচ্ছাস বিরাজ করছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের পর ১৯৮৩ সালের অর্ডিন্যান্স মোতাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর চেয়ারম্যানের দায়িত্বে যাঁরা ছিলেন তারা হচ্ছেন,
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, আাবদুল আওয়াল, মেয়াদকাল ০১ জানুয়ারী ১৯৭৬ -১৬ জানুয়ারী ১৯৭৮ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সাইফউদ্দিন আহমেদ, মেয়াদকাল ১৭ জানুয়ারী ১৯৭৮- ২২ জানুয়ারী ১৯৮২ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, হাসনাত আব্দুল হাই, মেয়াদকাল ২৩ জানুয়ারী ১৯৮২-০২ ডিসেম্বর ১৯৮৩ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মন্নাফ পিএসসি, মেয়াদকাল ০৩ ডিসেম্বর ১৯৮৩-১৪ মে ১৯৮৪ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুদ্দিন খান পিএসসি, মেয়াদকাল ১৫ মে ১৯৮৪-২৯ জুন ১৯৮৬ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুস সামাদ পিএসসি, মেয়াদকাল ৩০ জুন ১৯৮৬- ২৮ জুলাই ১৯৮৭ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুস সালাম পিএসসি, মেয়াদকাল ০১ মার্চ ১৯৮৭- ১৭ সেপ্টেম্বর ১৯৯০ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহমুদুল হাসান পিএসসি, মেয়াদকাল ১৮ সেপ্টেম্বর ১৯৯০-০৫ জুন ১৯৯২ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বি-ইউ, এনডিসি, পিএসসি, মেয়াদকাল ০৬ জুন ১৯৯২- ২৫ আগষ্ট ১৯৯৬ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন বীর প্রতীক, পিএসসি, মেয়াদকাল ২৬ আগষ্ট ১৯৯৬-০৫ ফেব্রুয়ারী ১৯৯৮ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু কায়সার ফজলুল কবির, মেয়াদকাল ০৬ ফেব্রুয়ারী ১৯৯৮-২০ সেপ্টেম্বর ১৯৯৮ ইংরেজি পর্যন্ত।
বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি, মেয়াদকাল ০৭ অক্টোবর ১৯৯৮-২২ আগষ্ট২০০১ ইংরেজি পর্যন্ত।
অতিরিক্ত সচিব তারাচরণ চাকমা (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২৩ আগষ্ট ২০০১-১২ ফেব্রুয়ারী ২০০২ ইংরেজি পর্যন্ত।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এমপি, মেয়াদকাল ১৩ ফেব্রুয়ারী ২০০২-২২ নভেম্বর ২০০৬ ইংরেজি পর্যন্ত।
মো. ফিরোজ কিবরিয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২৩ নভেম্বর ২০০৬-১২ এপ্রিল ২০০৭ ইংরেজি পর্যন্ত।
মেজর জেনারেল আব্দল মুবীন এনডিসি, পিএসসি, মেয়াদকাল ২২ অক্টোবর ২০০৭-০৪ জুন ২০০৮ ইংরেজি পর্যন্ত।
মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী, এনডব্লিউসি, পিএসসি, মেয়াদকাল ১০ জুন ২০০৮-২৯ মার্চ ২০০৯ ইংরেজি পর্যন্ত।
বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি (প্রতিমন্ত্রী), মেয়াদকাল ২৯ মার্চ ২০০৯-০১ ডিসেম্বর ২০১৩ ইংরেজি পর্যন্ত।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাললের সচিব, নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মেয়াদকাল ১৯ ডিসেম্বর ২০১৩-২৮ ফেব্রুয়ারী ২০১৮ ইংরেজি পর্যন্ত।
অবসর প্রাপ্ত সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মেয়াদকাল ১৯ মার্চ ২০১৮ থেকে ১৯ মার্চ ২০২১ ইংরেজি পর্যন্ত।
অতিরিক্ত সচিব মো. নুরুল আলম নিজামীর (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২০ মার্চ ২০২১-১৩ এপ্রিল ২০২১ ইংরেজি পর্যন্ত।
যুগ্ম সচিব আশীষ কুমার বড়ুয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ১৪ এপ্রিল ২০২১- অদ্যবধি।
গতকাল ৭ জুলাই বুধবার নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নিকট যোগদানপত্র জমা দিয়েছেন। এ তথ্যটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব ) নিশ্চিত করেছেন।
নিখিল কুমার চাকমা (সচিব পদমর্যাদা), চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সাবেক সচিব) নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর স্থলাভিসিক্ত হলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ