বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথম আলোর শামসুজ্জামানকে তুলে নেয়া,সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্রথম আলোর শামসুজ্জামানকে তুলে নেয়া,সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর সাভারের প্রতিনিধি শামসুজ্জামানকে বুধবার রাতে সিআইডির সদস্যরা সাদা পোশাকে তার সাভারের বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মধ্যরাতে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন দেশের কোন নাগরিককে কোন বাহিনী এভাবে রাতের অন্ধকারে চোরাগোপ্তা কায়দায় তুলে নিয়ে যেতে পারেনা বা গুম করতে পারেনা। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অপতৎপরতা নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের সামিল।
তিনি বলেন, সিআইডি’র এই ধরনের তৎপরতা সাংবাদিক ও গণমাধ্যমের সংবিধান স্বীকৃত স্বাধীনতারও পরিপন্থী।এসব আচরণ যে গণমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে পরিচালিত তাও স্পষ্ট।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে মুক্তচিন্তার মানুষ ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে নিবর্তণমুলক ডিজিটাল নিরাপত্তা আইনকে যথেচ্ছ ব্যবহার করে মুক্তচিন্তা ও মুক্ত সাংবাদিকতা নিয়ন্ত্রণ ও ক্ষেত্রবিশেষে তার কন্ঠরোধ করা হচ্ছে।প্রথম আলোর বিশেষ প্রতিবেদক রোজিনা ইসলামসহ অনেক সাংবাদিককে নানাভাবে হয়রানি ও নিপীড়নের শিকার হতে হয়েছে। বিরুদ্ধ মতকে দমিয়ে রাখতে নির্যাতন - নিপীড়নের এই ধারা এখনও অব্যাহত আছে।
তিনি বলেন, সাংবাদিক শামসুজ্জামানের প্রতিবেদন কয়েক মিনিট পর পত্রিকার অনলাইন থেকে প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করার পর এখন তার আটক ও হয়রানি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের আর এক নজির স্থাপন করলো।
একই ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মধ্যরাতে রমনা থানায় ডিজিটাল আইনে মামলা করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
বিবৃতিতে তিনি অবিলম্বে শামসুজ্জামানের মুক্তি এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মধ্যরাতে রমনা থানায় ডিজিটাল আইনে মামলা প্রত্যাহারের দাবি করেছেন।একইসাথে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও দাবি জানান।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 