শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন একটা স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে নানা প্রতিকুলতা মোকাবেলা করে পাঁচ দশক টিকে থাকাটাও গর্বের বিষয়।
কিন্তু তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতার সুফল দেশের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে পৌঁছানো যায়নি। মুষ্টিমেয় শ্রেণী স্বাধীনতার সুফল আত্মসাৎ করেছে। এখনও মানুষের মৌলিক গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত করা যায়নি। ভোটের অধিকার অস্বীকৃত,গণতান্ত্রিক অধিকার সংকুচিত; ২৫ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নীচে।ধনী গরীবের সীমাহীন বৈষম্য পাকিস্তানি জমানার মত একদেশ দুই সমাজ, দুই অর্থনীতি কায়েম করেছে।
তিনি উল্লেখ করেন, গত পাঁচ দশকে রাষ্ট্র জনগণের ভরসা ও আশ্রয়স্থল না হয়ে নিপীড়কের ভূমিকায় আবির্ভুত হয়েছে। শাসক দলের নেতত্বে রাষ্ট্রীয়সন্ত্রাস গণ আতংকে পরিনত হয়েছে।
তিনি বলেন, শাসক দল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার অংগিকার - সাম্য, মানবিক মর্যাদাও সামাজিক ন্যায়বিচারকে ছেড়া কাগজে পরিনত করেছে। তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেশকে মহাবিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, এই অবস্থা পরিবর্তনে নতুন আর একটি মুক্তিযুদ্ধ জরুরী হয়ে উঠেছে।
এবারকার স্বাধীনতা দিবসে তিনি এই লক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
স্বাধীনতা দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচী
আগামীকাল স্বাধীনতা দিবসে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং শপথ গ্রহণ করা হবে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 