সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্তু লারমাকে অপসারণ করে ৩৬হাজার বাঙালির খুনের বিচার দাবি
সন্তু লারমাকে অপসারণ করে ৩৬হাজার বাঙালির খুনের বিচার দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি)’র ৩য় প্রতিতষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার ৫ ডিসেম্বর সকালে চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।
বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের, আব্দুল হামিদ ও কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ।
বক্তারা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে ৩৬হাজার বাঙালির খুনের বিচার দাবি করেন। সেই সাথে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে ৮দফা দাবি তুলে ধরেন।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 