রবিবার ● ৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে জয়পুর পূর্ব জোয়ার শুভপুর বাস স্ট্যান্ড শ্রী শ্রী গীতা সংঘ শীতলা বাড়ীর উদ্যোগে চট্টগ্রামের আধুনিক ন্যাশনাল চক্ষু হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ১ নং করেরহাট ইউনিয়ন শাখার সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও রক্তিম ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (৩ ডিসেম্বর) শ্রী শ্রী শীতলা বাড়ী মন্দির প্রাঙ্গণে ১ শত রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দেন চট্টগ্রামের আধুনিক ন্যাশনাল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। এসময় ১ শত জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
গীতা সংঘের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি শ্যামলেন্দু দাশ, করেরহাট ইউনিয়ন শাখার সভাপতি কালা চাঁদ চৌধুরী, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশীষ দাস, করেরহাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন দে, সহ-সভাপতি মৃদুল বিশ্বাস ও গীতা সংঘের সকল সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
গীতা সংঘের সাবেক সভাপতি তড়িৎ বল বলেন, শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগ এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ করা হয়েছে। আপামর জনগণের কাছে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন।




কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো
গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে
ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো 