শুক্রবার ● ২৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রামগড়ে গাছে ঝুলন্ত কিশোরের মরদেহ উদ্ধার
রামগড়ে গাছে ঝুলন্ত কিশোরের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে মোঃ এমদাদুল ইসলাম আবীর(১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) রাত ৮টায় পৌরসভার ৬নং তৈছালা পাড়ায় নিজ বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর আবীর পেশায় একজন রাজমিস্ত্রী এবং পৌরসভার তৈছালাপাড়া এলাকার মৃত অলী আহম্মদের ছোট ছেলে।
নিহতের বড় ভাই শিহাব উদ্দিন জানান, তার ভাইয়ের কোন শত্রু নেই। তারপরও এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 