শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরে পেলেন বাবা-মা
পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরে পেলেন বাবা-মা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কমলমতি শিশু ছাইফ (৮) কে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।
শুক্রবার রাতে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার শিশু ছাইফকে তার দাদা রতন মিয়ার হাতে তুলে দেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন থেকে নেমে একটি ভ্যান গাড়িতে উঠে শিশু ছাইফ। ভ্যানটি উপজেলার ভবানীপুর এলাকায় এসে থামলে ভ্যানে থাকা সকল যাত্রি নেমে পড়লেও শিশুটি ভ্যানেই থেকে যায়, ভ্যান চালক তাকে কোথায় যাবে জিজ্ঞাসা করলে সে কান্নাকাটি করতে থাকে। ভ্যানচালক ও কতিপয় কিশোর শিশুটির গতিবিধি দেখে তারা বুঝতে পারে শিশুটি এ এলাকার নয়। পরে ভ্যান চালক স্থানীয় সাংবাদিক নাজমুল হক নাহিদের কাছে নিয়ে আসলে তিনি ভ্যানচালক ও কতিপয় কিশোরের সহায়োতায় আত্রাই থানা পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, হারিয়ে যাওয়া শিশু ছাইফকে থানায় নিয়ে আসার সাথে সাথে তাকে সকালের খাবার খাওয়ানোর পর তার নাম পরিচয় শুনে তার পরিবারের কাছে সংবাদ পাঠিয়ে শুক্রবার রাতে তার অভিভাবক দাদা ও ফুফার হাতে তুলে দেয়া হয় কোমলমতি শিশু ছাইফকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 