শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ভিজিডির ১২৬ টন চাল আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ভিজিডির ১২৬ টন চাল আত্মসাতের অভিযোগ
৪৭৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ভিজিডির ১২৬ টন চাল আত্মসাতের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নে ভিজিডি কর্মসুচির দুইশত কার্ডের ২১ মাসে প্রায় চার হাজার দুইশত বস্তা (১২৬ টন) চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এঘটনায় ভোক্তভোগী চার নারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর রাজিবপুর ইউনিয়নের ৩১৬ জনের নামে ভিজিডি কার্ড (মাসে ৩০ কেজি চাল) অনুমোদন দেয়া হয়। তন্মধ্যে দুইশত উপকারভোগী কার্ড না পাওয়ায় চাল উত্তোলন করতে পারেনি। পরে বিষয়টি সন্দেহ হলে খোঁজখবর নিয়ে তারা জানতে পারে ২১ মাস ধরে দুইশত উপকারভোগীর চাল কে বা কারা জাল সাক্ষর দিয়ে চাল তুলে নিয়ে গেছে। বিষয়টি চেয়ারম্যান আব্দুল আলী ফকিরকে জানালে তিনি কোন ব্যবস্থা না নিয়ে উল্টো উপকারভোগীদের হুমকি প্রদান করেন।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে উপকারভোগীদের সাথে কথা হলে উপকারভোগী রোকেয়া বেগম বলেন, আমার নামে ভিজিডির কার্ড হয়েছে কিন্তু আমি নিজেই জানি না। কিছুদিন আগে কার্ড হওয়ার বিষয়টি জানতে পারি। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে ২২ মাস ধরে আমার সাক্ষর জাল করে চাল কে বা কারা তুলে নিয়ে নিয়ে যাচ্ছে। পরে বিষয়টি চেয়ারম্যানকে জানালে ক’দিন আগে তিনি আমাকে ৩০ কেজি চালের একটি বস্তা দিয়েছেন।
অপর ভোক্তভোগী মজিদা খাতুন বলেন, আনুমানিক দুই বছর আগে মেম্বার আমার কাছ থেকে জাতীয় পরিচয় পত্র ও ছবি নেয়। কিন্তু পরে আমাকে কিছু জানায়নি। কিছুদিন আগে ১০ টাকা কেজি চালের কার্ড করতে গেলে জানতে পারি আমার নামে ভিজিডি কার্ড আছে। পরে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলেও কোন লাভ হয়নি।
এবিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোতাব্বিরুল ইসলামের কাছে অনিয়মের বিষয়ে জানতে তিনি বলেন, আমার জানামতে আমার সময় কোন অনিয়ম হয়নি। তালিকা প্রনয়নের সময় চেয়ারম্যান মেম্বার আওয়ামীলীগ জাতীয় পার্টির সমন্বয়ে চূড়ান্ত তালিকার পর কার্ড বিতরণ করা হয়। সেই কার্ড অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর চেয়ারম্যান সাহেব কিছু কার্ডে নামের অনিয়মের কারণ আটক করেছিল। পরে কি হয়েছে আমার জানা নাই।
এবিষয়ে রাজিবপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলী ফকির জানান, অভিযোগের কথাটা পরস্পর শুনছি। সাবেক চেয়ারম্যানের আমলে এসব তালিকা করা হয়েছে। আর সেই তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়। তখনেই হয়তো একজনের কার্ড আরেক জনে নিয়েছে, কিছু কার্ড বেচা কেনা হইছে, কার্ড তো ঠিক আছে অনিয়ম হইছে বিতরণে। ইদানিং ১০টাকা কেজির চালের তালিকা প্রণয়নকালে কিছু কার্ডধারী পূর্বে সুবিধা পাওয়ার বিষয়টি নজরে আসছে।
ওই ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার প্রানেশ চন্দ্র মিত্র বলেন, যতগুলি কার্ড আছে ততগুলি চাল দিয়েছি। আমি উপস্থিত থেকে কার্ড ধারীর হাতে চাল বুঝিয়ে দিয়েছি। যে চাল নিচ্ছে সে প্রকৃত মালিক কিনা তা তো আমি জানিনা। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব স্বাক্ষর করে তাদের কার্ড দিয়েছে। তারাই বলতে পাবে প্রকৃত মালিক কে।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা বলেন, আমি অভিযোগের বিষয়ে কিছু জানিনা। যদি অভিযোগ আসে তাহলে ইউএনও সাহেব আছেন উনি হলেন সভাপতি উনার সাথে পরামর্শ করে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।
অভিযোগের বিষয়টি স্বীকার করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ