মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিপ্রবিতে ৯ শিক্ষককে সংবর্ধনা
রাবিপ্রবিতে ৯ শিক্ষককে সংবর্ধনা
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২৩ বিশ্বমানের গবেষকদের তালিকায় তালিকাভুক্ত হওয়ায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষককে আজ ১৪ নভেম্বর ২০২২ তারিখ সংবর্ধনা প্রদান করা হয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন রাবিপ্রবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাবিপ্রবি প্রক্টর জুয়েল সিকদার, সহকারী প্রক্টর সূচনা আখতার, সিএসই বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নেইংম্রাচিং চৌধুরী ননী, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান খোকনেশ্বর ত্রিপুরা।
সমগ্র অনুষ্ঠানটি সমন্বয় করেন রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক সৌরভ দত্ত এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক রিফা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, রাবিপ্রবিকে গবেষণার মাধ্যমে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উপনীত করার নিমিত্তে গুণগত গবেষণায় মনোনিবেশের জন্য সকলকে আহবান জানান।
উল্লেখ্য, অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গবেষণার স্কোরের ভিত্তিতে প্রতিবছর র্যাংকিংটি প্রকাশ করে।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় 