শিরোনাম:
●   রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চুয়েট দক্ষিণ এশিয়ায় ৯২তম সেরা বিশ্ববিদ্যালয়
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চুয়েট দক্ষিণ এশিয়ায় ৯২তম সেরা বিশ্ববিদ্যালয়
৫৬২ বার পঠিত
সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট দক্ষিণ এশিয়ায় ৯২তম সেরা বিশ্ববিদ্যালয়

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত কিউএস ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৩ (QS University Ranking) এ চমক দেখিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈশ্বিক র্যাংকিং-এ ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯২তম স্থান অর্জন করেছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৌশল শিক্ষার অন্যতম সেরা এই বিদ্যাপীঠ। এছাড়া সারাদেশের মধ্যে শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় সেরা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ৩য় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে র্যাংকিংয়ে স্থান পেয়েছে চুয়েট। বিস্তারিত এই লিংকে (https://tinyurl.com/475dymvm) পাওয়া যাবে। উক্ত র্যাংকিং-এ চুয়েট একাডেমিক রেপুটেশনে ৩৯.৬ শতাংশ স্কোর, এমপ্লয়ার রেপুটেশনে ৪৭.২ শতাংশ, সাইটেশন পার পেপারে ৭১.১ শতাংশ এবং হাই-ইনডেক্স সাইটেশনে ৫৫ শতাংশ স্কোর করেছে। বৈশ্বিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের এমন অভূতপূর্ব অর্জনে চুয়েট পরিবারের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এক শুভেচ্ছা বার্তায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল কাজই হলো গবেষণা ও নতুন জ্ঞানের সৃষ্টি করা। ৪র্থ শিল্পবিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৩ এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এশিয়ায় ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৯২তম অবস্থান অর্জন করে নিয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আনন্দের এবং একইসাথে আশাব্যঞ্জক খবর। এটি চুয়েটের গবেষণা কার্যক্রম এগিয়ে যাওয়ার স্বীকৃতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী রাখার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”


চুয়েটে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে “Writing High Impact Journal Papers and Research on MXene-based Advanced Nanomaterials” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ই নভেম্বর (রবিবার) ২০২২ খ্রি. সকাল ১১.৩০ টায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন মালেয়শিয়ার সানওয়ে বিশ^বিদ্যালয়ের ডিস্টিনগুইশড প্রফেসর ড. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “একটা বিশ^বিদ্যালয়ের মূল কাজই হলো গবেষণা ও নতুন জ্ঞানের সৃষ্টি করা। বিভিন্ন গবেষণা সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী করা সম্ভব। ৪র্থ শিল্পবিপ্লবের বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ^বিদ্যালয়গুলোতে গবেষণার কোনো বিকল্প নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৩ এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এশিয়ায় ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৯২তম অবস্থান অর্জন করে নিয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আনন্দের, একইসাথে আশাব্যঞ্জক খবর। বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী রাখার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

আর্কাইভ