শনিবার ● ৩ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » বান্দরবানে জেলা প্রশাসকের নেতৃতে কঠোর লকডাউন
বান্দরবানে জেলা প্রশাসকের নেতৃতে কঠোর লকডাউন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে করোনা ভাইরাসের সংক্রমন রোধে কঠোর লকডাউন কর্যকর করা হয়েছে। সরকারী নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম সাথে মাঠে মোতায়ন হয়েছে সেনাবাহিনী ও বিজিবির কয়েকটি ইউনিট। বান্দরবান সদরের প্রবেশপথ বান্দরবান-কেরানীহাট সড়কের হলুদিয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। এদিকে জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেৃতত্বে একাধিক মোবাইল কোর্ট। অপরদিকে বান্দরবান শহরের অলিগলি ও অভ্যন্তরিন সংযোগ সড়কগুলোতে সেনাবাহিনীর পক্ষথেকে একাধিক টিম গাড়ী নিয়ে হ্যান্ড মাইকে দিয়ে কোভিড-১৯ মোকাবেলায় সরকারী নির্দেশনা মানতে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। বান্দরবান বাজার’সহ আশপাশের এলাকাগুলোতে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করা লোকজনদের তাড়িয়েদিয়ে সড়ক ফাঁকা করা হচ্ছে। স্থানীয় জনগণ স্বাস্থ্যবিধির তোয়াক্ষা না করলেও সেনাবাহিনীর উপস্থিতিতে রাস্তাঘাট ও হাট বাজারগুলো ফাঁকা হয়ে যায়। জেলা প্রশাসনের তথ্যমতে, কঠোর লকডাউন কার্যকরে মাঠে রয়েছে প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দশটি মোবাইল কোর্টের টিম। এছাড়াও সরকারী নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরাও মাঠে রয়েছে। জেলা শহরে লকডাউনে সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৩৮টি মামলা এবং এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিতর করে জেলা প্রশাসক ইয়াছমিন পারবীন তীবরীজি বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি এবং সরকারী নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। লকডাউনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 