শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানছড়িতে ভাগিনার প্রতারণায় মামী স্বর্বশান্ত
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানছড়িতে ভাগিনার প্রতারণায় মামী স্বর্বশান্ত
৫৩২ বার পঠিত
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে ভাগিনার প্রতারণায় মামী স্বর্বশান্ত

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে ভাগিনার প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে নিজ বসতভিটা থেকে বিতাড়িত
মনোয়ারা বেগম(৫৫) নামের এক অসহায় গৃহবধূ দিশেহারা অবস্থায় ন্যায় বিচারের আশায় দিনের পর দিন বিভিন্ন মহলে ধরণা দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
প্রতারণার শিকার হয়ে উপজেলার ফাতেমা নগর গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম একই এলাকার ভাগিনা মো. জাহাঙ্গীর আলম(অন্তর) এর বিরুদ্ধে জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে দাখিলকৃত আবেদন সুত্রে জানা গেছে, মৃত খোকন মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম সম্পর্কে জাহাঙ্গীরের মামী। দীর্ঘ দিন একই বাড়িতে বসবাস করার সুবাদে সরলতার সুযোগ নিয়ে প্রায় এক বছর পূর্বে মৃত মামার নামীয় বানিজ্যিক প্লট মামীর নামে নাম পরিবর্তন করে দেয়ার কথা বলে কৌশলে নিজ নামে নাদাবীনামা করে নেয় জাহাঙ্গীর।
সোমবার ৩১ অক্টোবর সরেজমিনে পানছড়ির ফাতেমা নগরে মনোয়ারা বেগমের মেয়ে হাছিনা বেগমের বাসায় অবস্থানকালে বলেন, আমার স্বামী মো. খোকন মিয়া বিগত ০৭/১১/২০২০ইং মৃত্যু বরণ করার ৪০দিন পর ঘরজামাই ভাগিনা জাহাঙ্গীর আলম (৪৫) পিতা-মৃত বদিউল আলম, পানছড়ি মোল্লা পাড়া তার শশুরবাড়িতে আমাকে বেড়াতে নিয়ে আসে। আমার দেখাশোনা করার মতো কোনো ছেলে-সন্তান না থাকায় আমি ভাগিনাকে আমার বাসায় থাকতে বলি। তখন থেকে আমরা একত্রে বসবাস করে আসছি। কিছুদিন পর আমার স্বামীর নামে পানছড়ি বাজারে ৯৮নং বাজার প্লটটি যা আমার স্বামী প্রায় ১০বৎসর আগে শফিকুর রহমানের নিকট ভাড়া দিয়ে আসছে। বর্তমানে ০৯/০১/২০২১ইং পূণরায় নতুন করে আমার সাথে ১লক্ষ টাকা জামানতে ৩হাজার টাকা মাসিক ভাড়ায় ৫বৎসরের জন্য চুক্তিনামা সম্পাদন করা হয়েছে। এ প্লটটি আমার স্বামীর নাম থেকে আমার নামে নাম পরিবর্তন করে দেয়ার কথা বলে ভাগিনা জাহাঙ্গীর প্রথমে ২লাখ টাকা ও পরে আরোও ৪ লাখ টাকা নিয়ে নিজের নামে বন্দোবস্তী করে নেয় ও আমাকে আমার স্বামীর বাড়ি থেকে বের করে দেয়। আমি বর্তমানে ঘর-বাড়ি থেকে বিতাড়িত হয়ে মানবেতর জীবনযাপন করছি। বর্তমানে আমি সুবিচারের আশায় দ্বারেদ্বারে ঘুরছি।
বিভিন্ন সংস্থায় বিচার দাবি করলে গ্রাম্য শালিসি বৈঠকে বিচারকগণের সম্মুখে জাহাঙ্গীর স্বীকার করে আমি মামীর অজান্তে স্ট্যাম্পে তার স্বাক্ষর নিয়ে দানপত্র হলফনামা সম্পাদন করি। এরপর গত ১৬/০৬/২০২২ইং জাহাঙ্গীর হলফনামামূলে তার নামে সৃজিত কবুলিয়ত বাতিল করে ২৯২নং(পুরাতন-৯৮) দোকান প্লটটি মূল মালিক মামী মনোয়ারা বেগমকে ফেরত প্রদানক্রমে রেজিস্ট্রেশন করে দেয়ার অঙ্গীকার করে।
মনোয়ারা বেগমের মেয়ে হাছিনা বেগম বলেন, আমার পিতার মৃত্যুর পর আমার মায়ের দেখাশোনার জন্য ঘরজামাই হয়ে থাকা আমার ফুপাত ভাই জাহাঙ্গীর আলম শশুর বাড়ী থেকে আমার বাবার বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে থাকে। একপর্যায়ে আমার সহজ-সরল মাকে ফুসলিয়ে আমার মৃত পিতার নামীয় বানিজ্যিক প্লট মা’র নামে পরিবর্তন করে দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় ও কৌশলে আমার পিতার নামের দোকান প্লটটি নিজের নামে লিখে নিয়ে আমার মাকে বাড়ি থেকে বিতাড়িত করে। আমি আমার পিতার একজন ওয়ারিশ হিসেবে আমাদের সম্পদ ফেরত চাই। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ও প্রশাসনের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক সুবিচার কামনা করছি।
দোকান প্লটের ভাড়াটিয়া মো. শফিকুর রহমান জানান, প্রায় গত ১০বৎসর যাবত মো. খোকন মিয়ার নিকট হতে ৯৮ নং দোকান প্লটটি ভাড়া নিয়েছি। বর্তমানে তার স্ত্রী মনোয়ারা বেগমের নিকট হতে পূণরায় ভাড়াটিয়া চুক্তিনামা করেছি।
এ বিষয়ে মো. জাহাঙ্গীর আলমের (অন্তর)সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মামী মনোয়ারা বেগমকে বাড়ি থেকে বিতাড়িত করা হয় নি। বর্তমানে আমরা একই বাড়িতে বসবাস করছি। তিনি নিজ ইচ্ছায় দোকান প্লটটি আমাকে নাদাবীনামামূলে হস্তান্তর করেন। কিন্তু পরে অন্যদের উস্কানীতে ভূল স্বীকারক্তি দিয়েছি মর্মে আমার নামে মিথ্যা হলফনামা সৃজন করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম

আর্কাইভ