সোমবার ● ৩১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়েটে তিনদিনব্যাপী ইটিই বিভাগের দশম বর্ষপূতি উৎসব
চুয়েটে তিনদিনব্যাপী ইটিই বিভাগের দশম বর্ষপূতি উৎসব
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জমকালো আয়োজনে তিনদিনব্যাপী ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উৎসবের প্রথমদিনে আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ র্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় ইটিই বিভাগের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নেচে-গেয়ে র্যালী মাতিয়ে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে “ETE Deca Hertz” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাাপক ড. মোহাম্মদ মশিউল হক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিকল্পপনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রো-ভিসি ও কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লা এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইসিই অনুষদের ডিন ও কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক পিয়াস চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের শিক্ষার্থী মেহজাবীন সেঁজুতী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একইসাথে ৪র্থ শিল্পবিপ্লবে আবশ্যিক অবকাঠামো হিসেবে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ৫জি নেটওয়ার্কসহ ভবিষ্যত কমিউনিকেশন শিল্পে প্রত্যাশিত ভূমিকার উপর ছাত্র-ছাত্রীদের ফোকাস প্রয়োজন। ইটিই বিভাগ তাদের অগ্রযাত্রার ১০ বছরে অনেক সফলতা দেখিয়েছে।”
তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে- র্যালী, প্রাক্তন ছাত্রদের রি-ইউনিয়ন, দেশব্যাপী পরিচালিত আইডিয়া কন্টেস্ট, মেশিন লার্নিং কন্টেস্ট, সার্কিট সলভিং এবং সবশেষে ছাত্র-ছাত্রীদের পরিচালিত একটি অসাধরণ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 