মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘোড়াঘাটে গৃহবধুর আত্মহত্যা
ঘোড়াঘাটে গৃহবধুর আত্মহত্যা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে আকলিমা খাতুন (২৬) নামের এক গৃহবধু গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউপি’র বানিয়াল পালশা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।
রবিবার ( ৯ অক্টোবর ) রাত সাড়ে ১২ টার দিকে তার স্বামীর বাড়িতে নিজ শয়ন কক্ষে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু জানান, হেলাল-আকলিমা দম্পত্তি দীর্ঘদিন যাবত গরু লালন-পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গরু বিক্রয় কে কেন্দ্র করে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এর এক পর্যায়ে গৃহবধূ আকলিমা মধ্য রাতে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য- কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মৃতের আত্মীয় স্ব-জন পাড়া প্রতিবেশীদের আবেদনের প্রেক্ষিতে লাশটি মর্গে না পাঠিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 