শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
আত্রাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যে নিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। দিবসের তাৎপর্য প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখার অনুরোধ করা হয়।
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শহিদ হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদ হোসেন উপজেলার তারাটিয়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহিদ তার পাশের গ্রাম ভবানীপুরে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে তিনি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়ে গেলে স্থানীয়রা সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি খুবই দুঃখজনক।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত 