রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে হবে : সাইফুল হক
অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে হবে : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির কারণে দেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতী মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে।খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে শ্রমিক পরিবারসমূহের খাদ্য গ্রহণ কমে গেছে, এতে তাদের মধ্যে পুষ্টিহীনতা দেখা দিয়েছে। তিনি বর্তমান বাজারদর অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
তিনি বলেন, শ্রমিকদের বাঁচার মত উপযুক্ত মজুরি একধরনের বিনিয়োগ। এই মানবিক বিনিয়োগ কমে গেলে উৎপাদনদশীলতাও কমে যায়।তিনি বলেন, শ্রমিকরা বাঁচার দাবিতে আন্দোলন করে, কোন ষড়যন্ত্র করে না।তিনি দাবি ও অধিকার আদায়ে শ্রমিকদের শক্তিশালী সংগঠন ও আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
নারায়ণগঞ্জের নরসিংহপুরে বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
গারমেন্টস শ্রমিক সংহতির নেতা মোহাম্মদ আলী সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী,খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির আহবায়ক আবু হাসান টিপু, বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আঞ্চলিক কমিটির নেত্রী সেলিনা আখতার প্রমুখ।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 