মঙ্গলবার ● ২৯ জুন ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুর্যোগের মধ্যে ব্যাটারীচালিত রিকসা বন্ধ করা চরম নিষ্ঠুরতা
দুর্যোগের মধ্যে ব্যাটারীচালিত রিকসা বন্ধ করা চরম নিষ্ঠুরতা
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন মহামারী দুর্যোগ মোকাবেলায় সরকারের ব্যর্থতা ও লেজে গোবরে অবস্থার জন্যই দেশের মানুষকে এখন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই সরকারকে এখন অপরিকল্পিত লকডাউন আর শাটডাউনের ঘোষণা দিতে হচ্ছে। শ্রমজীবী-দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের দায়িত্ব নিতে না পারায় লকডাউনকে সাধারণ মানুষ নিজেদের উপর জুলুম আর অত্যাচার হিসাবেই বিবেচনা করছে। তিনি বলেন, লকডাউন দিয়ে তামাশা করা যাবে না। লকডাউন কার্যকরি করতে হলে কোন অজুহাত ছাড়া সরকারকে শ্রমজীবী মেহনতিদের দায়িত্ব নিয়ে তাদের কাছে খাদ্য ও নগদ টাকা পৌঁছাতে হবে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন মহামারীর এই দুর্যোগের মধ্যে ব্যাটারীচালিত রিকসা অটো বন্ধ করার সিদ্ধান্ত চরম হঠকারী ও নিষ্ঠুরতা। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেড় থেকে দুই কোটি মানুষ জীবিকা হারিয়ে বিপদে পড়বে। তিনি অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।
তিনি ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের জন্য গভীর শোক জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বানের দাবি জানান। তিনি বলেন ঢাকা মহানগরে অনেকগুলো এলাকাতেই এই ধরনের মারাত্মক বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। তিনি অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেবার দাবি জানান।
আজ সকালে তিনি পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় এই আহ্বান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, মো. ইমরান হোসেন, জোনায়েত হোসেন, আবুল কালাম, মো. রিয়েল প্রমুখ।
সভায় মগবাজার বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রকাশ করা হয়। সভায় পার্টির ঢাকা মহানগরের সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 