শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে এনুছাই মারমা আত্মহত্যা
রাউজানে এনুছাই মারমা আত্মহত্যা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: স্কুল ছাত্রীর নিথর দেহের হাতে ইংরেজি অক্ষরে লেখা ছিল (e+v)। যে স্থান থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানকার দেওয়ালে একই লেখার পাশে লেখা ছিল তুমি ভালো থাকো বাই। শুধু তা নয় প্রিয় মানুষের নামের অক্ষর আর ভালোবাসার অনেক কথা লিখা ছিল হোস্টেলের বিভিন্ন দেওয়ালে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাউজানে একটি বৌদ্ধ অনাথালয় থেকে এনুছাই মারমা (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দিন সন্ধ্যা ৬টায় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অগ্রসর অনাথালয়ের আবসিক ভবনের ৪র্থ তলার একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমঘটিত কারণে আত্মহত্যার করতে পারে বলে ধারণা পুলিশ ও জনপ্রতিনিধিদের। ওই ছাত্রী রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের পশিম তাইতং পাড়ার হলাচুইসিং মারমার মেয়ে ও অগ্রসার অনাথালয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। একই অনাথালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ও এনুছাই মারমার বড়বোন লাচিংসাই মারমা বলেন, দুই তিন দিন আগে আমার কথা হয়েছিল। কেন এমন করেছে বুঝতে পারছি না। অগ্রসার অনাথালয়ের পরিচালক সৌমিতানান্দ থেরো জানান, গত ৭দিন আগে তত্ত্বাবধায়ক ছুটিতে যান। গত মঙ্গলবার সন্ধ্যার সময় প্রার্থনা করে আবাসিক হলের রুমে চলে যায় বলে তার সহপাঠীরা জানিয়েছে বলে দাবি তার। আজ দুপুরে ছাদে রাখা টপের গাছে পানি দিতে গিয়ে কলেজের এক কর্মচারী দুর্গন্ধ পেয়ে আমাদের জানালে আমরা গিয়ে দেখি অনাথালয়ের এক ছাত্রীর লাশ ঝুলছে। পরে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে থাকা রাউজান পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাবুল আজাদ বলেন, প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে মনে হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, ‘ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।




রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 