শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » খাগড়াছড়ি টু চট্টগ্রাম রুটে শান্তি এসি বাস চালু
খাগড়াছড়ি টু চট্টগ্রাম রুটে শান্তি এসি বাস চালু
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে নতুন এসি বাস সার্ভিস চালু করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহন)।
বুধবার (২১ সেপ্টেম্বর’২২) বিকেলে আনুষ্ঠানিক ভাবে লাল ফিতা কেটে ফুল সজ্জ্বিত নতুন এসিবাস সার্ভিস গাড়ী যাত্রা সুচনা করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এসময় খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ(শান্তি পরিবহন) এর কার্যালয়ে সংগঠনের সভাপতি হাজী মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী মো. খলিলুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, সংগঠনের উপদেষ্টা ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান হাজী মো. শানে আলম।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তি পরিবহণের উপদেষ্টা আলহাজ মো. জাহেদুল আলম, উপদেষ্টা মৃদুল কান্তি বড়ুয়া, হাজী মো. খোরশেদ আলম, বাবুল নাগ, সংগঠনের অফিস সহকারী সুমন চন্দ্র নাথসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সকল আগত অতিথিদের নিয়ে এসি গাড়ীটি শাপলা চত্বর হয়ে জিরো মাইল ঘুরে শান্তি পরিবহণের কার্যালয়ের সামনে এসে ভ্রমণ সমাপ্তি হয়।
উল্লেখ্য, ভাড়া হিসেবে যাত্রীদের গুনতে হবে ৩’শ ৬০ টাকা।
প্রতিদিন সকাল ৭টা এবং বিকাল ৫টায় উভয়দিক থেকে এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস দু’টি নিয়মিত চলাচল করবে।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে 