সোমবার ● ২৮ জুন ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :: সারাদেশে অটোরিকশা ভাংচুর, শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি ও অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ২৮ জুন দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরের গোপালপুরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।
শ্রমিক কর্মচারী ফেডারেশন রামচন্দ্রপুরের গোপালপুর অঞ্চলের সংগঠক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, শ্রমিক-কর্মচারী ফেডারেশন জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্ট জেলা নেতা উম্মে নিলুফার তিন্নি প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ লক্ষ পরিবারের মানুষের অন্ন কীভাবে জুটবে, তা নিয়ে আজ অটোরিকশা শ্রমিকরা দিশেহারা। সরকার কোন বিকল্প ব্যবস্থা না করেই এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে অটোরিকশা-ভ্যান বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 