শিরোনাম:
●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী »
প্রথম পাতা » ছবি গ্যালারী »
৪০৬ বার পঠিত
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি  :: ঝিনাইদহ সড়ক বিভাগের কাজে যেন শুধুই ফাঁকি। একদিক থেকে কাজ হচ্ছে, আর অন্যদিক থেকে উঠেছে। এ ভাবেই ১৭ কোটি ৩০ লাখ টাকার কাজ সম্পন্ন করা হয়েছে। এই চিত্র ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর (ভায়া খালিশপুর) সড়কের। এক সপ্তাহ আগে শেষ হয়েছে ওই সড়ক উন্নয়নের কাজ। ইতিমধ্যে সড়কের অনেক স্থানের পিচ উঠে ভেঙে গেছে। সংস্কার করা অংশে আবার মেরামত করে দেয়া হচ্ছে। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সড়কটিতে পিচ ও পাথর দিয়ে কার্পেটিং করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর কাজ শেষ করে ঠিকাদার যন্ত্রপাতি ও মালামাল ফেরত নিয়ে গেছেন। চারদিন পর থেকে সড়কটি বেহাল অবস্থায় ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু স্থানে পিচ-পাথর উঠে গেছে। ঠিকাদার জানিয়েছেন দ্রুত সড়কটি আবার মেরামত করে দেবেন। কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের ঝিনাইদহ অংশে ১৫ কিলোমিটার ও চুয়াডাঙ্গা অংশে ১০ কিলোমিটার ওয়্যারিংকোর্স (অভারলে) করার সিদ্ধান্ত নেয় সড়ক বিভাগ। সড়কে ৪০ মিলি কার্পেটিং করার কথা। পাশাপাশি সড়কে রঙের কাজ, পাশে পিলার স্থাপন ও মাটির কাজ রয়েছে। এই কাজে ১৭ কোটি ৩০ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় মেহেরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জহিরুল লিমিটেড। তবে কাজ করেন চুয়াডাঙ্গার রনজু আহম্মেদ। তিনি দাবি করেন, জহিরুল ইসলামের লাইসেন্স তিনি ব্যবহার করছেন। গত আগস্ট মাসের শেষ দিকে ঝিনাইদহ অংশের কার্পেটিং কাজ শুরু হয়। পেভার মেশিন দিয়ে কাজ করায় গত ১০ সেপ্টেম্বর শেষ হয়। এখনো পাশের মাটির কাজ, পিলার বসানো ও রঙের কাজ বাকি রয়েছে। সরজমিন গিয়ে দেখা যায়, সড়কের অনেকে স্থানে কার্পেটিং ফেটে গেছে। কাশিপুর, ঈশ্বরবা, পাতিবিলা এলাকার অনেক স্থানে পিচ-পাথর উঠে গেছে। ঈশ্বরবা এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম আক্ষেপ করে জানান, পায়ের আঙুল দিয়ে ঘষা দিলেই পাথর উঠে যাচ্ছে। পাতিবিলা এলাকার বাসিন্দা আসলাম হোসেন বলেন, মানসম্পন্ন পিচ দেয়া হয়নি। তা ছাড়া ভালোভাবে কাজটি হয়নি বলে এই দশা। ফলে কাজ শেষ হতে না হতেই পিচ-পাথর উঠে যাচ্ছে। স্থানগুলো এখন মেরামত করলেও সেটা হবে জোড়াতালি। এ বিষয়ে ঠিকাদার রনজু আহম্মেদ বলেন, কাজটি তিনি খারাপ করেননি। কিন্তু পেভার মেশিনের কাজ হওয়ায় কয়েকটি স্থানে কিছুটা সমস্যা হয়েছে। খারাপ হয়ে যাওয়া স্থানগুলোতে পেভার মেশিনের তেল পড়েছিল। তেল পড়া জায়গায় পিচ ধরেনি, এ কারণে উঠে যাচ্ছে। এক-দুই দিনের মধ্যে মেরামত করা হবে। সড়কটি তিন বছর ঠিকাদারের নিয়ন্ত্রনে থাকবে বলেও তিনি জানান। এই সময়ের মধ্যে নষ্ট হলেই তিনি মেরামত করে দিবেন। এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) মুকুল জ্যোতি বসু বলেন, সড়কের কয়েকটি স্থানে সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে ঠিকাদারকে জানানো হয়েছে। তিনি মেরামত করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য ঝিনাইদহ সড়ক বিভাগের তত্বাবধানে নির্মিত রাস্তাগুলো খুবই দুর্বল ও নিন্মমানের মালামাল দিয়ে করা হয় বলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে। এ নিয়ে প্রায় সংবাদ শিরোনাম হয় ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু কোন উন্নতি নেই।

এক বছরের সাজার ভয়ে চার বছর পলাতক
ঝিনাইদহ :: ঝিনাইদহঃঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। রোববার দুপুরে এক বছরের সাজাপ্রাপ্ত একটি সিআর মামলার আসামী রবিউল ইসলাম আপীল শর্তে জামিন নিতে গেলে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক সঞ্জয় পাল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। আদালত সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দন্ডবিধির ৩২৩ ধারায় দোষি সাব্যস্ত করে বিজ্ঞ আদালত এক বছরের কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চার বছর ধরে পলাতক ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী জানান, ২০০৯ সালের ২ নভেম্বর মামলার বাদী মনিরা আক্তারের স্বামীকে রবিউল ও তার ভাইরা শাহিন মারপিট করেন। এ ঘটনায় মনিরা আক্তার বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন যার নং ৩৫০/১৯। মামলাটি পুলিশ তদন্ত করে রবিউল ও তার ভাইরাকে দোষি সাব্যস্ত করে রিপোর্ট দিলে সিআর (নং ৬৮১/১১) মামলায় রুপান্তরিত হয়। বিজ্ঞ আদালতের বিচারক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দোষি সাব্যস্ত করে এক বছরের কারাদন্ড প্রদান করেন। ওই মামলায় রবিউল ইসলাম আদালতে আত্মসমর্পন না করে পলাতক ছিলেন। রোববার দুপুরে আপীল শর্তে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দে





ছবি গ্যালারী এর আরও খবর

প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন

আর্কাইভ