সোমবার ● ২৮ জুন ২০২১
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ২৮ জুন দুপুর ২টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রাবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা এবং নোবিপ্রবি রেজিস্ট্রার ড. মো. আবুল হোসেন।
ভার্চুয়াল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের বক্তব্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, “সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়, যৌথ উদ্যোগে গবেষণা পরিচালনা, একচেঞ্জ এন্ড এক্সপোজার ভিজিট এবং আমাদের নিজেদের বেস্ট প্র্যাকটিসগুলো শেয়ার করবো।”
তিনি আরো বলেন, এ চুক্তির মাধ্যমে আমাদের দুইটি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আমরা শিক্ষার্থী বিনিময় করে দুইটি জায়গায় সমতা ও ভ্রাতৃত্ব স্থাপন করবো। দুইটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সময়ের সাথে সাথে পলিসি একচেঞ্জ হবে এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি পাবে।
বক্তব্যে তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন।
এছাড়াও নোবিপ্রবি কোষাধক্ষ প্রফেসর ড.মোহাম্মদ ফারুক উদ্দিন এবং রাবিপ্রবি প্রক্টর সহকারী অধ্যাপক জুয়েল সিকদার বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ইনচার্জ) সহকারী অধ্যাপক নেইংম্রাচিং চৌধুরী ননী। জুম প্লাটফর্মে আয়োজিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে রাবিপ্রবি এবং নোবিপ্রবি শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যৌথ গবেষণা ও মাঠ পরিদর্শন, তথ্য ও ধারণার বিনিময়, শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ প্রদান, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, পারস্পরিকভাবে সম্মত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, গবেষণাগারের সুযোগ সুবিধার পারস্পরিক বিনিময় এবং সাংস্কৃতিক বিনিময় এই ৭ টি ক্ষেত্রে দুইটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।




হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন 