বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্রেতা সেজে আসামি ধরলেন পানছড়ির ওসি
ক্রেতা সেজে আসামি ধরলেন পানছড়ির ওসি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার ওসি আনচারুল করিম ক্রেতা সেজে সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছেন।
মঙ্গলবার ১৩সেপ্টেম্বর সকাল ৫টায় রাঙ্গুনিয়া চৌমুহনী মাছ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আসামি আজগর আলী (৩০) পানছড়ি মোল্লাপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে।
জানা যায়, আদালত আজগর আলীকে পানছড়ি থানার ২টি জিআর মামলায় একটিতে ১বছর ৬মাস ও আরেকটিতে ৬মাসের সশ্রম কারাদণ্ড দেয়। পরবর্তীতে সে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার চৌমুহনী বাজারে মাছের ব্যবসা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি তার সাথে সংখ্যতা গড়ে তোলে এবং মাছ ক্রয় করার প্রস্তাব দেয়। অবশেষে খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপারের দিক নির্দেশনায় ছদ্মবেশী মাছ ক্রেতা ওসি আনচারুল করিম তাক আটক করেন।
এ সফল অভিযানে ওসিকে সার্বিক সহযোগিতা করেন, পানছড়ি থানার এসআই অনিক, এএস আই কামরুল ও এএসআই ফারুক।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 