শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ●   সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন ●   প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন ●   ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ●   ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ●   নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার ●   কাঁচামাটিয়া নদী মশা উৎপাদনের অভয়াশ্রম ●   কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত ●   গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার ●   ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ●   কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ●   স্বাধীন নারীকে এখনও সমাজ ভয় পায়, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় ●   জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

Daily Sonar Bangla
শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালকী মাধ্যমিক বিদ্যালয়ে ঘুষের টাকায় কেনা হলো দুইটি পালসার
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালকী মাধ্যমিক বিদ্যালয়ে ঘুষের টাকায় কেনা হলো দুইটি পালসার
৩৪৭ বার পঠিত
শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালকী মাধ্যমিক বিদ্যালয়ে ঘুষের টাকায় কেনা হলো দুইটি পালসার

প্রর্তীকি ছবি ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী মাধ্যমিক বিদ্যালয়ে চার কর্মচারি নিয়োগ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিভিন্ন দৈনিকে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে ভালকী, চারাতলা ও শিতলী বাজারে পত্রিকার কপি বিতরণ করতে দেখা যায়। এছাড়া এক প্রর্থীর টাকায় স্কুল সভাপতি ইয়ামিন ও শিক্ষক সলেমান দুইটি পালসার গাড়ি কিনলেও টাকা দেওয়া সেই প্রার্থীকে চাকরী দেওয়া হয়নি। এ নিয়ে পায়রাডাঙ্গা গ্রামে শোরগোল শুরু হয়েছে। পায়রাডাঙ্গা গ্রামের তমছের আলী মন্ডল অভিযোগ করেন, তার ছেলে শান্তকে অফিস সহকারী পদে চাকরীর জন্য সভাপতি ইয়ামিন ও শিক্ষক সলেমান মন্ডলের কাছে ৮ লাখ ৭৫ হাজার টাকা দেন। এই টাকা দেওয়ার ক’দিন পরই যশোর থেকে এক সাথে দুইটি কালো পালসার গাড়ি কিনে আনেন সভাপতি ইয়ামিন ও শিক্ষক সলেমান। অথচ টাকা দেওয়ার পরও তার ছেলে শান্তকে চাকরী দেওয়া হয়নি। বেশি টাকা পেয়ে ওই পদে আরেকজনকে চাকরী দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি দুদক ও শিক্ষা মন্ত্রনালয়ে অভিযোগ করবেন বলে তমছের আলী জানান। উল্লেখ্য ভালকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোটা অংকের টাকা নিয়ে চারটি পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। টাকা ভাগাভাগী নিয়ে যেকোন সময় মারামারি বা নিয়োগের বিরুদ্ধে মাদলা হতে পারে বলে এলাকাবাসি আশংকা প্রকাশ করছেন। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির দুই সদস্য আনোয়ার হোসেন ও সাবনুর অভিযোগ করেন, মোটা অংকের টাকার বিনিময়ে গত ৪ সেপ্টেম্বর ভালকী মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী ও আয়া পদে চাকরী দেওয়া হয়েছে। মটরসাইকেল কেনা নিয়ে স্কুলের সভাপতি ইয়ামিন চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। সভাপতির সহযোগী পায়রাডাঙ্গা গ্রামের নুরো মন্ডলের ছেলে ভালকী হাই স্কুলের শিক্ষক সলেমান মন্ডলের বক্তব্য নিতে ফোন করা হলে তিনি ফোন ধেরেননি। হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, ভালকী মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে খবর দেখেছি। আমার কাছে এ নিয়ে কোন অভিযোগ আসলেও নিয়োগ শেষ হওয়ার পর আমার কিছুই করার নেই।

পিকআপ ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সিজান নামে দেড় মাসের শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম। শুক্রবার সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে শিশুটির নানার মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মা ও কোলে থাকা শিশুটি রাস্তার উপর পড়ে গেলে দ্রুতগামী পিকআপটি শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ।

শৈলকুপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফুলহরি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে গরুর জন্য গ্রামের মাঠে ঘাস কাটতে যায় ওই গ্রামের কৃষক খায়রুল ইসলাম। দুপুরের পর হালকা বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয় খায়রুল ইসলাম। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খায়রুল ইসলাম ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন
প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন
ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার
কাঁচামাটিয়া নদী মশা উৎপাদনের অভয়াশ্রম কাঁচামাটিয়া নদী মশা উৎপাদনের অভয়াশ্রম
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত
গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার

আর্কাইভ