বুধবার ● ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানো নির্মম রসিকতা : সাইফুল হক
জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানো নির্মম রসিকতা : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানোর সিদ্ধান্তকে জনগণের সাথে নির্মম রসিকতা হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় মানুষের জীবন জীবন - জীবিকা নিয়ে যা খুশী তাই করা হচ্ছে; একের পর এক হঠকারী ও গনবিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
তিনি বলেন, লিটার পরি জ্বালানি তেলের দাম ৩৪,৪৪ ও ৪৬ টাকা বাড়ানোর পর এখন লিটারে ৫ টাকা কমানো ‘ গরু মেরে জুতা দান করার’ মত ঘটনা।
তিনি বলেন, ভূয়া ও বানোয়াট তথ্য দিয়ে বিইআরসির গনশুনানীর লোকদেখানো প্রক্রিয়া বাদ দিয়ে যেভাবে চূড়ান্ত স্বেচ্ছাচারী পন্থায় জ্বালানির দাম বাডিয়ে দেয়া হয়েছে,এখন একই স্বেচ্ছাচারী পথে দাম পাঁচ টাকা কমিয়ে দিয়ে দূর্দশাপীড়িত মানুষকে সান্ত্বনা দেবার অপচেষ্টা হচ্ছে।
তিনি বলেন, জ্বালানি তেলের অবিশ্বাস্য মূল্য বৃদ্ধির পারিবারিক অর্থনীতি থেকে সামষ্টিক অর্থনীতিতে বিপজ্জনক অভিঘাত তৈরী হয়েছে। পাঁচ টাকা দাম কমানোয় তার কোন সমাধান হবে না।
তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমপক্ষে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান। একইসাথে তিনি আমদানিনির্ভর জ্বালানি নীতি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণেরও আহবান জানান।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 