মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » রামগড়ে দুই দলের কর্মসূচি : ১৪৪ ধারা জারি
রামগড়ে দুই দলের কর্মসূচি : ১৪৪ ধারা জারি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে একই সময়ে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ পৃথক কর্মসূচির ডাক দেয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সোমবার রামগড় পৌরসভার মাস্টারপাড়া থেকে পৌর ভবন ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ধারা জারি করেছে।
রবিবার (২৮ আগস্ট) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ১৪৪ধারা জারি করেন।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে সোমবার(২৯ আগস্ট) রামগড় সরকারি বিদ্যালয় সংলগ্ন স্মৃতিসৌধের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই সময়ে একই স্থানে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক শোভাযাত্রা ও আলোচনা সভার কর্মসূচির ডাক দেয় উপজেলা ছাত্রলীগ।
ছাত্রলীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার(২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামগড়ে ১৪৪ধারা জারি করে রামগড় উপজেলা প্রশাসন। এই সময়ের মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, লোক সমাগম এবং ৪জনের অধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, একই সময়ে এবং একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামগড় পৌরসভার মাস্টার পাড়া(সিনেমা হল) থেকে রামগড় পৌরভবন পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ধারা মতে ১৪৪ধারা জারি করা হয়েছে।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 