শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » চূড়ান্ত বাজেটে তামাকপণ্যেরদাম বৃদ্ধির আহ্বান
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যেরদাম বৃদ্ধির আহ্বান
সংবাদ বিজ্ঞপ্তি :: চূড়ান্ত বাজেটে তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপসহ দাম বৃদ্ধির দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা। আজ বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ তারিখে আত্মা’র ভার্চুয়াল সভায় এই দাবি জানায় গণমাধ্যম কর্মীদের সংগঠনটি। সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হলে সব ধরনের তামাকপণ্য আরো সহজলভ্য হবে এবং তরুণ ও দরিদ্র জনগোষ্ঠির মধ্যে তামাকের ব্যবহার বাড়বে। চূড়ান্ত বাজেটে আত্মা’র দাবি বাস্তবায়ন করা হলে প্রায় ১১ লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে, ৩ লক্ষ ৯০ হাজার বর্তমান ধূমপায়ী এবং ৪ লক্ষ তরুণের অকাল মৃত্যু রোধ হবে এবং সিগারেট থেকে সম্পূরক শুল্ক, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং ভ্যাট বাবদ অতিরিক্ত ৩ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আয় হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সভায় আত্মা’র পক্ষ থেকে ২০২১-২২ সালের চূড়ান্ত বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য নিম্নোক্ত প্রস্তাবসমূহ তুলে ধরা হয়:
সিগারেটের সকল ব্রান্ডে অভিন্ন করভারসহ (সম্পূরক শুল্ক চূড়ান্ত খুচরা মূল্যের ৬৫%) মূল্যস্তরভিত্তিক সুনির্দিষ্ট এক্সাইজ (সম্পূরক) শুল্ক আরোপ করা। প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য নিম্ন স্তরে ৫০ টাকা, মধ্যম স্তরে ৭০ টাকা, উচ্চ স্তরে ১১০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ১৪০ টাকা নির্ধারণ করে যথাক্রমে ৩২.৫০ টাকা, ৪৫.৫০ টাকা, ৭১.৫০ টাকা এবং ৯১ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।
ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ১১.২৫ টাকা (৪৫%) সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা। প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৪৫ টাকা নির্ধারণ করে ২৭.০০ টাকা (৬০%) সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা; এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ১৫.০০টাকা (৬০%) সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।
আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরনের সঞ্চালনায় প্রায় অর্ধশত সদস্যের সামনে অনলাইনে আত্মার কার্যক্রম তুলে ধরেন কো-কনভেনর মিজান চৌধুরী। বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন জহিরুল আলম, হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এনটিভি এবং আবু কাওসার, জয়েন্ট নিউজ এডিটর, নিউজবাংলা২৪.কম। অতিথি আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে), বাংলাদেশ এর লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমান এবং প্রজ্ঞার হেড অব প্রোগ্রাম হাসান শাহরিয়ার।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 