রবিবার ● ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়াকে আর কত নীচে নামাবে চাল রশিদ জনমনে প্রশ্ন
কুষ্টিয়াকে আর কত নীচে নামাবে চাল রশিদ জনমনে প্রশ্ন
কে এম শাহীন রেজা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়াকে কলংকিত করেছে আব্দুর রশিদ ওরফে চাল রশিদ। রবীন্দ্র, লালন, কাঙাল হরিনাথ, মীর মশাররফের কুষ্টিয়াকে জঙ্গির তকমা লাগিয়েছে রশিদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, র্যাবের মহাপরিচালক শীর্ষ জঙ্গী শায়খ রহমান সহ তার সহযোগিদের গ্রেফতার করতে হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়েছিলেন আইলচারায় রশিদের চাল মিলে। সারাদেশবাসী সেদিন যেনেছে কুষ্টিয়ায় জঙ্গিদের শেল্টার রয়েছে। এটি এই জেলার জন্য অত্যান্ত লজ্জাজনক অধ্যায়। এদিকে হাইকোর্টের আদেশ অমান্য করে আওয়ামীলীগ ঘরানার শিল্পের মালিককে রাতারাতি পথে বসিয়ে অবৈধভাবে দখলে নিয়েছে ভিআইপি অটো রাইস মিল ও ভিআইপি অটো ফ্লাওয়ার মিলসহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি। উন্নয়ন ও সাংস্কৃতিক মনোস্ক জনবান্ধব জেলা প্রশাসক ও পুলিশ সুপার হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করেছে। যা দেশের শীর্ষ গণমাধ্যমের শিরোনাম হয়েছে। কুষ্টিয়াকে আরও একবার প্রশ্নবিদ্ধ করলেন আইলচারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষের ভাই আব্দুর রশিদ। দফায় দফায় রাতারাতি চাউলের মূল্য বৃদ্ধি করে সরকারকে বিব্রত করেন চাল রশিদ। বিশেষ করে জাতীয় ও ইউপি নির্বাচনের মধ্যে হঠাৎ করে চাউলের মূল্য বৃদ্ধি করে ভোটারদের সরকারের বিরুদ্ধে বিষিয়ে তুলেছিলেন। কেন তিনি বার বার কুষ্টিয়াকে নিচে নামাচ্ছেন? এর পেছনে তার অন্য কোন ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন সচেতন মহল।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 