বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে বিনোদন পার্ক থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
ঘোড়াঘাটে বিনোদন পার্ক থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে নামে একটি আমবাগান থেকে সবুজ ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১০ আগস্ট দুপুরে ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজার কালুপাড়া এলাকার মোজাম পার্ক নামে কথিত বিনোদন পার্ক থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রায় ভাংড়ি এলাকার মৃত শরিফ উদ্দিনের ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার কালুপাড়া এলাকায় মোজাম পার্ক নাম দিয়ে একটি আমবাগানে দীর্ঘদিন থেকে পতিতাবৃত্তি ও মাদক সহ বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ডে পরিচালিত হয়ে আসছিল। বিগত দিনে প্রশাসনের অভিযান পরিচালনা করে বাগানের মালিকসহ জড়িতদের মামলা ও ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হয়েছে। নিহত সবুজ ইসলাম গত এক মাস পূর্বে এ বাগানের আবাসিক নাইটগার্ড হিসেবে যোগদান করে। এমতাবস্থায় আজ বুধবার সকালে অপর নাইটগার্ড সাইদুল ইসলাম বাগানের একটি ঘরে সবুজের রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুর জেলা পিবিআই এর পরিদর্শক মোহাম্মদ নূরনবী জানান, পিবিআই, সিআইডি ও পুলিশের বিভিন্ন ইউনিট এ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে। নিহতের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, এ হত্যাকাণ্ডের বিষয়ে থানা পুলিশ সহ তদন্ত সংশ্লিষ্ট ইউনিট তদন্ত করছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।




প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন 