শিরোনাম:
●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প ●   রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি ●   রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন ●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৪ জুলাই ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সিলেট-সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১শত হাজার পাউন্ডের ত্রাণ সহায়তা ঘোষণা
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সিলেট-সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১শত হাজার পাউন্ডের ত্রাণ সহায়তা ঘোষণা
৪০৯ বার পঠিত
রবিবার ● ২৪ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১শত হাজার পাউন্ডের ত্রাণ সহায়তা ঘোষণা

ছবি : সংবাদ সংক্রান্ত লন্ডন, ২৩ জুলাই, ২০২২ :: সিলেট ও সুনামগঞ্জে সাম্প্রতিককালে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষ্যে সেভ দ্যা সিলেট, চ্যানেল এস ও লন্ডন-বাংলা প্রেসক্লাব যৌথভাবে ১০০ হাজার পাউন্ডের ত্রাণ সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল শুক্রবার বিকেলে ইস্ট লন্ডনের লন্ডন-বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ত্রাণ সহায়তা কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

সাংবাদিক বৈঠকে সেইভ সিলেটের প্রধান উদ্যোক্তা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল এই ত্রাণ সহায়তা কর্মসূচি গ্রহণের কথা ঘোষণা করেন। কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন চ্যানেল এস-এর চীফ রিপোর্টার ও প্রজেক্ট সমন্বয়ক মুহাম্মদ জুবায়ের ।

আলোচনায় অংশ নেন, জ্যেষ্ঠ সাংবাদিক কে. এম আবু তাহের চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের আজীবন সদস্য, বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি এবং চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মো. অহিদ উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের দাতাসদস্য স্পেক্ট্রাম বাংলা রেডিও ও টিভির পরিচালক মিছবাহ জামাল, পত্রিকা‘র চিফ এডিটর বেলাল আহমেদ, ব্যারিস্টার তারেক চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক রহমত আলী, চ্যানেল এস-এর হেড অফ প্রোগ্রামস ফারহান মাসুদ খান, টিভি নিউজ এডিটর তাওহীদ শাকিল, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, রেজাউল করিম মৃধা, এম.এ কাইয়ুম, আব্দুল হান্নান, জাকির হোসাইন কয়েস, বাংলা টিভি নিউজ এডিটর আব্দুল কাদির মুরাদ, আহাদ চৌধুরী বাবু, চ্যানেল এস রিপোর্টার ফয়সাল মাহমুদ, পলি রহমান, সাংবাদিক মহিউদ্দিন আফজাল, সাংবাদিক সৈয়দ জহিরুল হক, এম. খানসুর, শাহ বেলাল আহাদ আহমেদ, বাতিরুল হক প্রমুখ।

আলোচনা শেষে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক, বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট এনাম আলী এমবিই-র রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক কিংবদন্তী এনাম আলীর শেষ বিদায়ে মানুষের ঢল

লন্ডন, ২৩ জুলাই, ২০২২ :: ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক, বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট এনাম আলী এমবিই-কে গতকাল শত শত মানুষ অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে। তিনি গত শনিবার মৃত্যুবরণ করেন। ইস্ট লন্ডন মসজিদে গতকাল শুক্রবার বাদ জুম্মা এনাম আলীর নামাজে জানাজা শেষে ইপসম কবরস্থানে তাকে দাফন করা হয়।

এনাম আলী ব্রিটেনে উপমহাদেশীয় কারি শিল্প উন্নয়নের পথিকৃৎ ছিলেন। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড প্রবর্তন করে তিনি ব্রিটেনে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হন এবং ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে জীবন্ত কিংবদন্তীতে পরিণত হন।

উল্লেখ, দুরারোগ্য লিভার ক্যান্সারে অক্রান্ত হয়ে এনাম আলী গত শনিবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মুত্যুতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাভাষাভাষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর নামাজে জানাজা ও শবযাত্রায় শত শত মানুষের সমাগম হয়।

এনাম আলী এমবিই’র দাফন শেষে প্রথমে বিবিসিসিআই-এর বোর্ড রুমে দোয়া মাহফিল ও শেষে অফিসরুমে মরহুমের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিবিসিসিআই’এর উপদেষ্টা সাবেক প্রেসিডেন্ট শাহাগীর বখত ফারুক, প্রেসিডেন্ট বশীর আহমেদ, নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিব চৌধুরী, লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট মনির আহমদ, ফিন্যান্স ডিরেক্টর আতাউর রহমান কুটি, বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি এবং চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মো. অহিদ উদ্দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, ডিরেক্টর শফিক ইসলাম, ডিরেক্টর মুছলেহ আহমেদ, ডিরেক্টর আবুল কালাম আজাদ, ডিরেক্টর কমিউনিটি এফেয়ার্স আহমদ হাসান, কাউন্সিলর পারভেজ আহমদ, আলমগীর চৌধুরী, ওয়ারিশ আলী, রেজাউল ইসলাম চৌধুরী প্রমুখ।

বোর্ড রুমে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চ্যানেল এস চেয়ারম্যান ও বিবিসিসি’র ডিরেক্টর আহমদ উস সামাদ চৌধুরী জেপি। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিক কে. এম আবু তাহের চৌধুরী।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ