শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৪ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙামাটি আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ
প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙামাটি আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ
৪১৩ বার পঠিত
রবিবার ● ২৪ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙামাটি আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ

ছবি : সংবাদ সংক্রান্ত বিশেষ প্রতিনিধি :: রাঙামাটি জেলা আওয়ামীলীগের বিগত কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে গতকাল শনিবার ২৩ জুলাই টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন। রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির এবং রাঙামাটি সদর উপজেলা ও অন্যান্য কমিটির প্রায় ৬০জন নেতকর্মী।

এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জেলা কমিটির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মো. কামাল উদ্দিন, সাবেক কমিটির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাবেক জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দিন, সাবেক জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. হানিফ, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক জেলা কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, সাবেক জেলা কমিটির উপ দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, সাবেক জেলা কমিটির সদস্য অমর কুমার তঞ্চগ্যা, সাবেক জেলা কমিটির সদস্য শফিকুর রহমানসহ জেলা-উপজেলা ও শহর আওয়ামীলীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রথমেই আওয়ামী লীগ নেতা-কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন ও সমাধি সৌধে পুষ্প স্তবক অর্পন করেন এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কমপ্লেক্স’র অভ্যন্তরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

গতকাল শনিবার ২৩ জুলাই টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।

এসময় তার সাথে ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির নেতাকর্মীরা।

প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার পরিদর্শন ও সমাধি সৌধে পুষ্প স্তবক অর্পন করেন এবং সহকর্মীদের সাথে নিয়ে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যেমন এনে দিয়েছিলেন, তেমনি স্বাধীনতার পর পার্বত্য জনগণের জীবন মান উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিলেন। আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু পার্বত্যবাসীর উন্নয়নের জন্য তার স্বপ্নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের প্রতিটি পল্লীতে জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের তৎকালীন অস্থিতিশীল পরিবেশকে শান্ত করার জন্য মহান উদ্যোগ নিয়েছিলেন। তারই ফলস্বরুপ বর্তমানে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি।

পরে তিনি সহকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স’র অভ্যন্তরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন।





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ