শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গার তাইন্দং-এ সন্ত্রাসীদের হামলায় নিহত ১, আহত ১: ইউপিডিএফের নিন্দা
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গার তাইন্দং-এ সন্ত্রাসীদের হামলায় নিহত ১, আহত ১: ইউপিডিএফের নিন্দা
৩৯২ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গার তাইন্দং-এ সন্ত্রাসীদের হামলায় নিহত ১, আহত ১: ইউপিডিএফের নিন্দা

--- সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় উত্তম ত্রিপুরা নামে একজন ইউপিডিএফ সমর্থক নিহত ও একজন সদস্য আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারী খুনীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

গতকাল সোমবার ১৮ জুলাই ২০২২ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আজ ভোর ৫টার দিকে দুর্জয় চাকমার নেতৃত্বে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের ৬ জনের একটি দল মাটিরাঙ্গা উপজেলার ১ নং তাইন্দং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় সুনীল ত্রিপুরার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে তার ছেলে উত্তম ত্রিপুরা (২৫) ঘটনাস্থলে নিহত ও চিগনচিজি চাকমা (২৪) নামে ইউপিডিএফের এক কর্মী আহত হন।

আহত ইউপিডিএফ সদস্যের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন ১ নং লোগাং ইউনিয়নে ধুধুকছড়া গ্রামে। তার পিতার নাম তুঙ্যা চাকমা। তিনি সাংগঠনিক কাজে তাইন্দং-এ থাকেন এবং উত্তম ত্রিপুরাদের বাড়িতে রাত্রিযাপন করেন।

অংগ্য মারমা সরকার ও সেনাবাহিনীর কড়া সমালোচনা করে বলেন, সরকার ও সেনাবাহিনী ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে আস্ফালন ও ‘অবৈধ অস্ত্র উদ্ধারের’ জন্য সেনা অভিযানের কথা বললেও বাস্তবে তারাই সন্ত্রাসীদের লালন পালন করছে এবং তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে পাহাড়ে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অপরদিকে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে সংগ্রামরত ইউপিডিএফের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় দমনপীড়ন অব্যাহত রেখেছে।

পাহাড়ে খুন, সন্ত্রাস ও অরাজক পরিস্থিতির জন্য সরকারের গৃহীত ভুল নীতিকে দায়ি করে ইউপিডিএফ নেতা বলেন, সন্ত্রাস দমনের জন্য পার্বত্য চট্টগ্রামে নতুন সেনা ক্যাম্প স্থাপন কিংবা এপিবিএন ক্যাম্প নির্মাণ নয়, বরং এজন্য যা করতে হবে তা হলো নব্যমুখোশ বা পাহাড়ি রাজাকার নামে পরিচিত সেনা-মদদপুষ্ট সন্ত্রাসী দলগুলোকে ভেঙে দিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে সন্ত্রাসীদের গডফাদারদের আস্তানায় পরিণত হতে না দেয়া।

কারা পাহাড়ে সন্ত্রাস করছে, কারা তাতে উস্কানি ও মদদ দিচ্ছে এবং কোন দলের বিরুদ্ধে এই সন্ত্রাসকে চালিত করা হচ্ছে তা সবার কাছে স্পষ্ট বলে মন্তব্য করে তিনি বলেন খুন, সন্ত্রাস ও দমনপীড়ন চালিয়ে ইউপিডিএফের নেতৃত্বে পরিচালিত গণআন্দোলনকে কখনই দমন করা যাবে না।

তিনি অবিলম্বে উত্তম ত্রিপুরার খুনীদের গ্রেফতার এবং পাহাড়ি রাজাকারদের মদদ দেয়া বন্ধ করে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি

আর্কাইভ