শনিবার ● ৯ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘোড়াঘাটে যুব সমাজের উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
ঘোড়াঘাটে যুব সমাজের উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে যুব সমাজের উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বিকেলে বারপাইকেরগড় দরগা বাজারে স্থানীয় যুব সমাজের ব্যক্তিগত অর্থায়নে দরগা বাজার সহ আশেপাশের এলাকার ৫০ জন উপকার ভোগী দুঃস্থ নারীদের জন্য একটি করে শাড়ী ও পুরুষদের জন্য একটি করে লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান শেষে এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশদভাবে আলোচনা শেষে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সময় রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, বারপাইকেরগড় দরগা কমিটির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রস্তাবিত সংগঠনের অন্যতম উদ্দোক্তা মো. মাসুদ রানা।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 