শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২২ জুলাই ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
২৩০ বার পঠিত
বুধবার ● ২২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে

---আজ বুধবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও গত দুই বছরে বাঁচার দাবি প্রতিষ্ঠিত হয়নি। ছাত্রদের মত শ্রমিকরা ক্ষমতার ভাগ দাবি করেনি, তারা কেবল অধিকার আর মর্যাদা চেয়েছে, তাও পূরণ হয়নি।তিনি অবিলম্বে , সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেলের পাশাপাশি শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করার দাবি জানান।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে দরকার ছিল জীবনযাত্রার ব্যয় অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা।
তিনি বলেন, শ্রমিকের ন্যুনতম মানবিক জীবন নিশ্চিত না হলে উৎপাদনশীলতা বাড়বেনা। তিনি বলেন, শ্রমিককে বাঁচার মত মজুরি প্রদান একধরনের বিনিয়োগের মত।তিনি বলেন, শ্রমিকের বাঁচার আন্দোলন কোন চক্রান্ত ষড়যন্ত্র নয়। তিনি বলেন, নতুন বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে যে তারা শ্রমিক বান্ধব সরকার
তিনি শ্রমিকদের ঐক্য ও মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণীর মুক্তি নিশ্চিত করতে হবে।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে “বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান ‘ ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় সংসদ সদস্য বিএনপি নেতা সামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশে এখন ৭ কোটি ৩৫ লক্ষ শ্রমিক ও শ্রমজীবী মানুষ। এই মানুষদের অধিকার প্রতিষ্ঠা না হলে গণ অভ্যুত্থানের লক্ষ্য ব্যর্থ হবে। তিনি বলেন, নতুন বিএনপি সরকারকে অবশ্যই শ্রমিকদের জনা মানবিক জীবনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে শ্রমিকদের অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা- আই এল ও এর সনদে স্বাক্ষর করেছে।সে কারণে শ্রমিকদের ন্যায্য মজুরিসহ তাদের গুণতান্ত্রিক দাবি পূরণে সরকার ও মালিকদের এক ধরনের বাধ্য বাধকতাও রয়েছে। তিনি বলেন,সংসদ সদস্য হিসাবে সংসদের ভিতরেও তিনি শ্রমিক অধিকারের পক্ষে ভূমিকা রাখবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী বলেন, জুলাই এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণী হয়তো ভোটের অধিকার পেয়েছে, কিন্তু গত দুই বছরে শোষণ বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে ; কয়েকশত কারখানা বন্ধ হয়েছে, বেকার হয়েছে কয়েক লক্ষ শ্রমিক; এর মধ্যে এক বড় অংশ নারী শ্রমিক। তিনি বলেন , শ্রমিকদের জীবন এখন আরও কঠিন ও দূর্বিসহ।।এই অবস্থার পরিবর্তন না হলে অভূত্থান, ভোট , গণতন্ত্র সব ব্যর্থ হয়ে যাবে।তিনি বলেন, লড়াইয়ের পথ ছাড়া আসলে কিছুই আদায় করা যাবেনা।
শ্রমিক নেতা মাহমুদ হোসেন শ্রমিকদের অধিকার সংক্রান্ত ১৫ দফা পেশ করেন এবং বলেন, এসব ন্যায্য দবি পূরণ না হলে শ্রমিক বাঁচতে পারবেনা।

অন্যান্য বক্তারা বলেন, আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে ও ফিরোজ আলীর সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির সহ শ্রম বিষয়ক সহ সম্পাদক, ফিরোজ আল মামুন মোল্লা, নৌযানশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, সরকারি প্রন্টিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি লোকমান হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির মেতা মোহাম্মদ আলী, চুন্নু সিকদার প্রমুখ।

সভার শুরুতে শহীদ আবু সাঈদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শ্রমিক শহীদ বদিউজ্জামান ও আবদুল লতিফসহ সকল জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





এপার বাংলা ওপার বাংলা এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

আর্কাইভ