বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন
ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬। মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো: এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা, রাজাপুর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, ‘ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হবে। বক্তারা আরো বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ইলিশ ওতপ্রোতভ জড়িয়ে আছে। তাই ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধিসহ প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপনও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন করতে হবে।’
ঐতিহ্যের প্রতীক সম্বলিত ঝালকাঠি চত্বর উদ্বোধন
ঝালকাঠি :: বরিশালের দিক থেকে আসতে ঝালকাঠি শহরের প্রবেশদ্বারকে “ঝালকাঠি চত্বর” নামে নামকরন করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
সেখানে ১৮ ফুট উচ্চতার মনোমুগ্ধকর নক্সায় ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি সম্বলিত একটি ম্যুরাল নির্মান করা হযেছে।
বুধবার ৮ মার্চ বেলা সারে ১১ টায় চত্বরটির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলোক উম্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যুরালটির উপরের অংশে বানানো হয়েছে কংক্রিটের ইলিশ মাছ, মধ্য ভাগে বড় আকারের তিনটি পেয়ারা। আর নিচের অংশের চারপাশে শোভা পেযরছে ঝালকাঠির ঐতিহ্যবাহী স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শনসমূহ।
ম্যুরাল শিল্পী আতিক ইসলাম বলেন, পুরনো জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট, সুগন্থা নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য, এবং ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরির দৃশ্য স্থান পেয়েছে এখানে।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেনের দেয়া পরিকল্পনা ও নক্সা অনুযায়ী ভাস্কর্য ও ম্যুরাল শিল্পী আতিক ইসলাম এবং আল-আমীন আকন এটি তৈরি করছেন। এদের সাথে শিল্প সহযোগিতায় রয়েছেন গোলাম রাব্বি ও আক্কাস আকন।
পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, ঝালকাঠি চত্বর হবে এমন এক মিলনস্থল, যেখানে ইতিহাসের ছোঁয়া, শিল্পের সৌন্দর্য এবং আধুনিক নগর নান্দনিকতা একত্রে মিশে যাবে।’
দর্শনার্থীরা বলেন, এই জায়গাটিতে আসলে মনোমুগ্ধকর পরিবেশে গাছের ছায়ায় বসলে প্রান জুড়িয়ে যায়। একই সাথে ইতিহাস ঐহিয্য মনে করিয়ে দেয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 