শিরোনাম:
●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার
৩৮৫ বার পঠিত
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোন অবকাশ নেই। ১৭ বছর ধরে যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনকে কোনভাবেই ঝুঁকির মধ্যে ফেলা দেয়া যাবেনা। আগামী নির্বাচন বিতর্কিত হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে
প্রশ্ন উঠতে পারে। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি নির্বাচন কমিশনের আরপিও সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে আশংকা ব্যক্ত করেন যে, এর ফলে নির্বাচনে টাকার খেলা আরও বৃদ্ধি পাবে এবং আগামী সংসদে বিত্তবান ও ব্যবসায়ীদের আধিপত্য দেখা যাবে।
তিনি বলেন, নির্বাচনে আসন সমঝোতা কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরীকিদের মধ্য যে অবিশ্বাস অনাস্থা তৈরী হয়েছে তাকে আর বাড়তে দেয়া যাবেনা। তিনি বলেন রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলনের শরীকদের ঐক্যকে ধরে রাখা দরকার
তিনি বলেন,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসাবে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হাঁ তেই ভোট দেবে।একইসাথে তিনি দেশবাসীকে হাঁ তেই ভোট দিতে উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, গণভোটে উত্থাপিত প্রশ্নসমুহের ধরন নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে হাঁ সূচকেই ভোট দেয়া প্রয়োজন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি তৈরী হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেথা দিয়েছে।
তিনি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তার সাংগঠনিক জেলাওসমূহে গণভোটে হাঁ এর পক্ষেই প্রচারণা চালাবে।
আজ শনিবার সকালে পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।
আকবর খান বলেন, ফেব্রুয়ারীতে অবাধ নির্বাচনের সামনে এখনও বহু ঝুঁকি রয়েছে। সরকারের উচিৎ হবে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সবাইকে আস্থায় নিয়ে নির্বাচন নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।
আকবর খান বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলসমূহের মধ্যে রাজনৈতিক বিতর্ক ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে; তবে তাকে জবরদখলের সহিংসতায় নেয়া যাবে না।
মোফাজ্জল হোসেন মোশতাক বলেন, পার্টির ঢাকা মহানগর কমিটি গণভোটে হাঁ এর টানা প্রচার অভিযান অব্যাহত রাখবে।
সমাবেশের পর পার্টির নেতা কর্মীদের একটি মিছিল ঢাকার কয়েকটি রাজপথ প্রদক্ষিণ করে।





প্রধান সংবাদ এর আরও খবর

সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা

আর্কাইভ