শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
৪৭৫ বার পঠিত
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন

--- মো. কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি :: দুনিয়ার মজদুর এক হও—এই কালজয়ী স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কাউন্সিল–২০২৫।
শুক্রবার ৭ নভেম্বর সকালে হোটেল কসমস রুফটপ সেন্টার, আয়োজিত এই কাউন্সিলে প্রধান বক্তারা দেশের যুব সমাজকে বেকারত্ব, বৈষম্য ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংগঠিত হয়ে ইনসাফ ও মুক্তির সমাজ গঠনের লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি পালাশ চাকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা।
বিশেষ অতিথির বক্তব্যে দলের সম্পাদক মণ্ডলীর সদস্য অমর চাকমা এবং উদ্বোধক ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলন । বক্তারা দেশের যুব সমাজের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং এর মোকাবিলায় বিপ্লবী যুব সংহতির ভূমিকার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বর্তমানে বেকারত্ব, শিক্ষার বাণিজ্যিকীকরণ, মজুরি হ্রাস, এবং সাম্প্রদায়িক রাজনীতির উত্থান তরুণ সমাজকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে যুব সমাজের সামনে এখন নতুন চ্যালেঞ্জ বৈষম্য, মাদক, ধর্মীয় বিভাজন ও সামাজিক বৈরিতা।
সভাপতি পালাশ চাকমা তাঁর বক্তব্যে বলেন: আজকের যুব আন্দোলনের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো, সমাজে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। ধর্ম, জাতি বা ভাষার ভিত্তিতে নয়, শ্রেণি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে ঐক্য গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন যে, শ্রমজীবী ও তরুণ সমাজের দাবি এখন আর কেবল কর্মসংস্থান বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, তারা এখন সমান মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ সমাজের অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হচ্ছে।
বক্তারা “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানের মধ্য দিয়েই তরুণ সমাজকে নতুন করে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাজে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা, নারী-পুরুষ সমতার আদর্শে এবং ধর্ম-গোত্র-বর্ণের ঊর্ধ্বে মানবিক ঐক্য গড়ে তোলার ডাক দেওয়া হয়।
যুব নেতারা শিক্ষা, কর্মসংস্থান, বিজ্ঞানমনস্কতা ও পরিবেশ রক্ষার মতো বিষয়গুলোকে যুব আন্দোলনের মূল এজেন্ডায় পরিণত করার প্রস্তাব দেন। তাঁদের মতে, রাজনৈতিক শিক্ষা ও সমাজতান্ত্রিক চেতনা ছাড়া একটি মুক্ত, বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়।
অতিথিরা বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের সমাজ পরিবর্তনের চালিকা শক্তি, যারা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে নয়, সংস্কৃতি, পরিবেশ, শ্রম ও সামাজিক ন্যায়ের লড়াইয়েও সক্রিয় ভূমিকা রাখবে।
কাউন্সিলের মাধ্যমে পলাশ চাকমাকে সভাপতি ও জয়মনি বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা বিপ্লবী যুব সংহতির গঠন করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়।
নতুন নেতৃত্ব অঙ্গীকার করেন শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব। এই কাউন্সিলে নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে বলে নেতারা জানান।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রমজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ