সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে শতাধিক অভিযোগ নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুদকের গণশুনানি
ঝালকাঠিতে শতাধিক অভিযোগ নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুদকের গণশুনানি
গাজী মো গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি :: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি।
সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি করা হয়েছে। এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি চলে বিকেল ৪টা পর্যন্ত।
গণশুনানির আয়োজন করেছিলো দুদকের পিরোজপুর জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব শুধু দুদকের একার নয়, বরং আমাদের সবার। যার যেটি দায়িত্ব, তিনি সেটি সততার সঙ্গে পালন করলেই দুর্নীতি কমবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
দুদক জানিয়েছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 