শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
৩৮১ বার পঠিত
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে আঠারবাড়ী আঞ্চলিক সড়কের নয়শিমুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি। ফলে জনসাধারণের চলাচলের পাশাপাশি দূরপাল্লার যানবাহন ও হাসপাতালগামী রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘তাহের ব্রাদার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে ১২ কি:মি: কাজ শেষ হলেও, ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত ২ কিমি এবং সোহাগী বাজার রেলক্রসিং থেকে বগাপুতা পর্যন্ত ১ কিমি রাস্তার কাজ গত ৪ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ৩ কিমি এই সড়ক বর্তমানে অসংখ্য গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছে, যা সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য।
এছাড়াও ঈশ্বরগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন জানান, রাস্তার বেহাল অবস্থার কারনে হাসপাতালে রোগীর উপস্থিতির হার কমেছে শতকরা ৩৫ ভাগ। আগে প্রতিদিন গড়ে ৫ শতাধিক রোগী হাসপাতালে চিতিৎসা সেবা নিতে আসতো। রাস্তার বর্তমান দুরাবস্থার কারনে রোগীর উপস্থিতির সংখ্যা কমে ৩ শতাধিকে দাঁড়িয়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে সাত দিনের আল্টিমেটাম ও হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন বলেন, ঈশ্বরগঞ্জ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তাটি এতটাই বেহাল যে, কোনো পরিবহন রোগী নিতে চায় না। আমরা আগামী ৭ দিনের মধ্যে কাজ শুরুর দাবি জানাচ্ছি, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।
ঈশ্বরগঞ্জ সওজ-এর উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, সড়কের ভূমি অধিগ্রহণের ৮ ধারা কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে রাস্তা সংস্কারের জোর দাবি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ

আর্কাইভ