শুক্রবার ● ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কর্তৃত্ববাদী শাসন আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে : সাইফুল হক
কর্তৃত্ববাদী শাসন আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে : সাইফুল হক
ঢাকা :: আজ সকালে ঢাকার আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল প্রতিনিধি সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজনৈতিক ইন্ধন ও মদদ ছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে না। ক্ষমতার পিছনে মানুষের ভোটের ম্যান্ডেট না থাকায় গদি রক্ষার প্রয়োজনে সরকার এখন আত্মঘাতী দ্বিমুখী নীতি গ্রহণ করেছে।একদিকে তারা মুক্তি যুদ্ধের চেতনার কথা বলছে,আর অন্যদিকে সামপ্রদায়িক মতাদর্শ ও রাজনীতিকে মদদ দিয়ে চলেছে।
তিনি বলেন, সরকারের এই নীতিহীন আত্মঘাতী নীতি - কৌশলের অসহায় শিকার হচ্ছে ধর্মীয় সংখালঘুসহ সাধারণ মানুষ। বিভক্তি বিভাজন আর সহিংস এই রাজনীতির কারনে শ্রমজীবী মানুষের বাঁচার গনতান্ত্রিক দাবিসমূহ হারিয়ে যায়।
তিনি বলেন, করোনা দূর্যোগে শ্রমজীবী মানুষ আরও নিঃস্ব হয়েছে; ভোটের অধিকার না থাকায় তারা রাজনৈতিকভাবেও গুরুত্ব হারিয়েছে।সহকার ও মালিকেরা শ্রমিকদেরকে উৎপাদন যন্ত্রের বেশি কিছু মনে করে না।
তিনি অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী শাসন ও হিংসা - ঘৃণার সাম্প্রদায়িক রাজনীতিকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার জন্য পার্টির নেতা কর্মী সহ দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
আশুলিয়ার শ্রীপুরে পার্টি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কৃষক নেতা সিকদার হারুন রশীদ মাহমুদ , ডা. মনোয়ার হোসেন , নাঈম খান, আবদুল হালিম, খোরশেদ আলম ও এম এ আউয়াল প্রমুখ।
সভায় বহ্নিশিখা জামালী বলেন করোনায় জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখলেও শ্রমিকরা তার কোন প্রতিদান পায়নি। তারা এখনও গণতান্ত্রিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত। তিনি অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিকশ্রেণীকে রাজনৈতিক ভাবে সংগঠিত হবার আহবান জানান।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি 